মাইক্রোসফট ওয়ার্ডে লাইনে পেইজের মাঝখানে নিয়ে আসা
মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করা কোনো লাইনকে সহজেই পেইজের মাঝখানে নিয়ে আসতে লাইনটি সিলেক্ট করে কিবোর্ডে Ctrl+E চাপলেই উক্ত লাইনটি পেইজের মাঝখানে অবস্থান করবে।
মাইক্রোসফট ওয়ার্ডে দ্রুততার সঙ্গে দুটি লাইনের মাঝের দূরত্ব কমানো/বাড়ানো
মাইক্রোসফট ওয়ার্ডে কম্পোজের কাজ সুন্দর করতে গিয়ে যদি দ্রুত দুটি লাইনের মাঝখানে দূরত্ব কমাতে চান, তাহলে দুটি লাইনের মাঝখানে কার্সর স্থাপন করুন এবং কি-বোর্ডে Ctrl+] চেপে দুটি লাইনের মাঝখানের দূরত্ব আবার বাড়ানোও যাবে।
শর্টকাট কি-র মাধ্যমে প্রোগ্রাম চালু করুন
উইন্ডোজ সেভেন ব্যবহারকারীরা খুব সহজেই কমপিউটারের মধ্যে কোনো প্রোগ্রামকে দ্রুত রান করতে শর্টকাট কি ব্যবহার করতে পারেন। ষ্টার্ট মেনু থেকে অল প্রোগ্রাম তারপর, প্রোগ্রামটির ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিজ সিলেক্ট করুন। শর্টকাট ট্যাব সিলেক্ট করার পর শর্টকাট কি টেক্সটি বক্সে চেপে ওকে করলেই, যে কোনো সময় Alt+Ctrl+M চাপলেই প্রোগ্রামটি সঙ্গে সঙ্গে কম্পিউটারে রান করবে।
দ্রুত ইউএসবি বা পেনড্রাইভ সেইফলি রিমুভ করা
উইন্ডোজ ৭ এর ডেস্কটপের ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে শর্টকাট আইকনটি সিলেক্ট করার পর, প্রদর্শিত টেক্সট বক্সে টাইপ করুন RunDll32.exe shell32.dll.Control TRunDLL hotplug.dll নেক্সট বাটনে ক্লিক করুন। প্রদর্শিত টেক্সট বক্সে টাইপ করে Eject devices, ফিনিশ বাটনে ক্লিক করুন। ডেক্সটপে তৈরিকৃত শর্টকাট আইকনে মাউসের রাইট বাটন ক্লিক করে শটকার্ট ট্যাব সিলেক্ট থাকা অবস্থায় শর্টকাট কি টেক্সট বক্সে টাইপ করুন N, তারপর এন্টার চাপুন। যে কোনো সময় Alt+Ctrl+N চাপলেই ইউএসবি ড্রাইভ সেইফলি রিমুভ করা যাবে।
কমপিউটারের গতি বাড়ানো
কম্পিউটারের গতি বাড়াতে নানা রকম কাজ করতে হয়, যার মধ্যে অত্যন্ত সহজ কাজটি হচ্ছে ষ্টার্ট মেনুতে Runঅপশনে গিয়ে, tree টাইপ করে এন্টার চাপুন। উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা প্রতিদিন এ কাজটি একবার করে করলে কমপিউটার তুলনামূলকভাবে ভালো কাজ করবে।

Post a Comment