আওয়ামী লীগের জোটে ঢুকতে চান নাজমুল হুদা


জাতীয় প্রেসক্লাবে শুক্রবার তার দল তৃণমূল বিএনপির নেতৃত্বে নতুন জোট বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের (বিএনএ) ভিশন-২০২৪ ঘোষণার পর তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা কোনো জোটের সঙ্গে যুক্ত হব কিনা সেটা এখন বলতে পারছি না। তবে ১৪ দলীয় জোটের সঙ্গে কথা-বার্তা বলছি, নাসিম সাহেবের সাথে এই ব্যাপারে বেশ কয়েকবার কথা হয়েছে।

“আমি আশা করছি, ১৪ দলীয় জোটের নেত্রীর সঙ্গে শিগগিরই হয়তো আমরা এই ব্যাপারে আলাপ-আলোচনা করব।”

বিএনএ ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান হুদা আগামী নির্বাচনে শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “দেশে অবাধ ও সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করতে কার অধীনে নির্বাচন হবে কিংবা কে প্রধান নির্বাচন কমিশনার হলেন প্রাসঙ্গিক বা বড় কথা নয়, বরং কতটা সহজে এবং কতটা শান্তিপূর্ণভাবে একজন নাগরিক নির্বিগ্নে তার মূল্যবান ভোটটি দিতে পারল সেটাই আসল কথা।
“আমরা আগামী পাঁচবছর শুধুমাত্র এই একটি রাজনৈতিক ভিশনই লালন করতে চাই।”

বিএনএর মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর শেখ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী খান, জোটের নেতা সালাম মাহমুদ, আহসানুল্লাহ শামীম ও আমান উল্লাহ শিকদার এসময় উপস্থিত ছিলেন।


Post a Comment

[blogger]

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget