আমির খানের সঙ্গে দেখা করতে চান বিল গেটস

বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন মাইক্রোসফট চেয়ারম্যান বিল গেটস।

তিনি তার ব্লগে লিখেছেন, ‘আমি বলিউড স্টার ও সামাজিক সক্রিয় কর্মী আমির খানের সাক্ষাৎ পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। জাতিসংঘের শিশু পুষ্টি বিষয়ক ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার কর্মকাণ্ড সম্পর্কে আমি শুনতে চাই। আমি তার টিভি অনুষ্ঠান ‘সত্যমেব জয়তে’ সম্পর্কেও শুনতে চাই’।
গত বছর আমির খানের উপস্থাপনায় টিভি অনুষ্ঠান সত্যমেব জয়তে শুরু হয়েছে। এর মাধ্যমে একজন সামাজিক সক্রিয় কর্মী হিসেবে আমিরের আবির্ভাব ঘটেছে। তার এ অনুষ্ঠানে নারী নিগ্রহ, যৌতুক প্রথা ও শিশুর প্রতি যৌন হয়রানিসহ ভারতের বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরা হয়।

Post a Comment

[blogger]

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget