মালয়েশিয়ায় ‘বাংলা মার্কেটে’ অভিযানে আটক অনেকে


কতোজন বাংলাদেশিকে আটক করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি কুয়ালালামপুরে বাংলাদেশের দূতাবাস। তবে ওই এলাকার একজন বাংলাদেশি ব্যবসায়ী বলছেন, ৫০ থেকে ৬০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন।

মালয়েশিয়ার অভিবাসন পুলিশ, কাস্টম বিভাগ ও কুয়ালালামপুর সিটি করপোরেশন যৌথভাবে শনিবার স্থানীয় সময় বেলা ১২টা থেকে প্রায় আড়াই ঘণ্টা এই অভিযান চালায়।
অভিযান সম্পর্কে কোতারায়া বাংলাদেশ ব্যবসায়ী সমিতির সভাপতি রাশেদ বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আইন মেনে ব্যবসা করছি কি না তা তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন। আমাদের সতর্ক করেছেন যেন আইন মেনে ব্যবসা করি এবং অবৈধ শ্রমিক নিয়োগ না দিই।
“ওই সময় বাংলা মার্কেটে কেনাকাটা করতে আসা ৫০ থেকে ৬০ জন অবৈধ বাংলাদেশিকে আটক করে তারা।”

বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি মালয়েশিয়ার অভিবাসন, কাস্টম ও কুয়ালালামপুর সিটি করপোরেশনের আইন মেনে ব্যবসা করার আহ্বান জানান রাশেদ বাদল।

Post a Comment

[blogger]

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget