2019

মুলাদী প্রতিনিধিঃ মুলাদীর কাজিরচরে এক শিক্ষিকাকে রুমে আটকে মারপিঠ করে কান কেটে দিয়েছে অপর শিক্ষিকা। জানাগেছে, উপজেলার কাজিরচর ইউনিয়নের ৯৩নং পশ্চিম কমিশনারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খুরশিদা আক্তার (৪৯) কে গতকাল শনিবার বেলা ৩টার দিকে বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময় তাকে হল থেকে বেড় হতে বলেন ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিনারা আক্তার লিপি (৩৪)। এ সময় সহকারী শিক্ষিকা খুরশিদা আক্তার কেন হল থেকে বেড় হবেন জানতে চাইলে কক্ষের দরজা আটকে তাকে মারপিঠ করে তার কান কেটে দেয় সহকারী শিক্ষিকা মিনারা আক্তার লিপি। এ সময় তার ডাক চিৎকারে অন্যান্য শিক্ষকরা ছুটে এসে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় আহত সহকারী শিক্ষিকা খুরশিদা আক্তার উপজেলা শিক্ষা কমিটির সভাপতি এবং শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন এবং সাথে সাথে মামলারও প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। উল্লেখ্য উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের এধরনের অতিতের ঘটনাগুলো সহকারী শিক্ষা কর্মকর্তাদের অবহিত করলে তারা সেটাকে পুজি করে দীর্ঘদিন ঝুলিয়ে রেখে তাদের স্বার্থ হাছিল করারও বিস্তর অভিযোগ রয়েছে। যার ফলে প্রাথমিক বিদ্যালয়গুলোর এধরনের অনিয়ম দিন দিন বেড়েই চলছে। অভিযুক্ত সহকারী শিক্ষিকা মিনারা আক্তার লিপি জানান, প্রধান শিক্ষক ও খুরশিদা বেগমের বিরুদ্ধে তাদের অপরাধের বিষয়ে আমিও শিক্ষা অফিসে অভিযোগ দিয়েছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সহকারী শিক্ষিকা লিপি আক্তার বিদ্যালয়ের কোন শিক্ষকের সাথেই সন্তোস জনক আচরণ করে না। উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আহত শিক্ষিকা আমাদের কাছে এসেছিল, আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি, তদন্ত শেষে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংযুক্ত ভিডিওঃ 


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে ডেঙ্গুর থাবা থেকে বাঁচতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাজ্যবাসী, তখন গোদের উপর বিষফোড়ার মতো এসে হাজির হল স্ক্রাব টাইফাস। এর প্রকোপে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এক যুবকের। নাম তরুণ সরকার। মুর্শিদাবাদ জেলার বাসিন্দা তিনি।

মৃতের পরিবার সূত্রে খবর, প্রায় ৭ দিন আগে প্রবল জ্বর হয় তরুণের। চিকিৎসকের পরামর্শে তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি হন। কিন্তু পরিস্থিতি উন্নতির পরিবর্তে ক্রমশ অবনতিই হতে থাকে। ফলে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না। শুক্রবার হাসপাতালেই মৃত্যু হয় মুর্শিদাবাদের ওই যুবকের। হাসপাতাল সূত্রে খবর, একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই মৃত্যু হয় তাঁর। গত কয়েকদিনের মধ্যে এই নিয়ে রাজ্যে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হল।

মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীর কাজিরচরে দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থীকে বেধরক পেটালেন সহকারী শিক্ষক রুহুল আমিন। জানাগেছে, উপজেলার কাজিরচর ইউনিয়নের উত্তর কাজিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র কনকে গতকাল স্কুল চলাকালিন সময় পড়া না পাড়ায় বেধরক পিটিয়েছেন সহকারী শিক্ষক রুহুল আমিন। মার খেয়ে শিক্ষার্থী কনক স্কুল ছুটির পরে বাড়িতে গেলে তার প্রচন্ড জ্বর উঠে ঝাকুনি শুরু হলে তার মা তার কাছে জানতে চাইলে সে তার মাঠে শিক্ষকের মারের কথা বলেন। কনকের শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ পরে রয়েছে। এব্যাপারে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি মিমাংশা করে দিয়েছি। অভিযুক্ত শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের পিটিয়ে গুরুতর আহত করার একাধীক অভিযোগ পাওয়া গেছে। কাজিরচর ইউনিয়নের দায়ীত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


বিডিলাইভ রিপোর্ট :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে কোনো অরাজকতা সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৃহস্পতিবার সকালে হাইকোর্ট সংলগ্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।ওবায়দুল কাদের বলেন, আদালত খালেদা জিয়ার জামিন না দিলে সরকারের কিছু করার নেই। বিএনপির আন্দোলন কি সরকারের বিরুদ্ধে? আওয়ামী লীগ এখন আগের চেয়ে অনেক সংগঠিত। অরাজকতা সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে।সোহরাওয়ার্দীর স্মৃতিচারণ করে তিনি বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্বের অসাধারণ বলিষ্ঠতা, দৃঢ়তা ও গুণাবলি জাতিকে সঠিক পথের দিক-নির্দেশনা দিয়েছে।ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও আইন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অসাধারণ অবদান রেখেছেন। গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম সেটি এখনও আওয়ামী লীগ অনুসরণ করে যাচ্ছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


হিজলা প্রতিনিধি : হিজলায় বে-পরোয় কোচিং এবং প্রাইভেট বাণিজ্য চলছে তো চলছেই। প্রশাসন এব্যাপারে নিঃশ্চুপ। কখনও কখনও প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এ বাণিজ্য। সম্প্রতি হিজলা উপজেলার “উত্তরপূর্ব গুয়াবাড়িয়া স:প্রা: বিদ্যালয়ের” প্রধান শিক্ষক এমনই এক ব্যাবসা ফেদেছেন খোদ বিদ্যালয়ে। সূত্র দাবি করছে উত্তরপূর্ব গুয়াবাড়িয়া সঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রাবেয়া বেগম বিদ্যালয় চলাকালিন ক্লাস বন্ধরেখে নিজে তার প্রাইভেট ব্যাবসা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি আমির হোসেন লকিব জানান তার প্রধান শিক্ষক এ কাজটি অনেক আগ থেকেই করে যাচ্ছে। তবে তার পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে। স্থানীয় একাধিক ব্যাক্তি জানান প্রধান শিক্ষক রাবেয়া বেগম এর আগে ডাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালীন একই ধরণের প্রাইভেট বাণিজ্য করতেন। এখন উত্তরপূর্ব গুয়াবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে আরও বে-পরোয়া হয়েছেন। 

আইনকে অমান্য করে নিজে ক্লাস না করে প্রাইভেট বানিজ্য চালিয়ে যাচ্ছেন। শুধু এখানেই ক্ষান্ত নন শিক্ষক রাবেয়া। তিনি সময়মত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না, স্কুলে এসেম্বলি, জাতীয় সংগীত গাওয়ন না। প্রায়ই ভুলে জান জাতীয় পতাকা উত্তোলনের মতো গুরত্বপূর্ন কাজ,দুপরে সংবাদকর্মির উপস্থিতিতে পতাকা উত্তোলন করেন। এমন অভিযোগ স্থানীয় অভিভাবক মহলে। তবে প্রধান শিক্ষক রাবেয়া প্রশ্নে ক্ষিপ্ত হয়ে জানান আপনাকে আবার এ সংবাদ দিল কে। যা শুনছেন তা মিথ্যা। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রিয়াজ এর সাথে যোগাযোগ করতে চাইলে পাওয়া যায়নি।


বরিশাল মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলকে সামনে রেখে হাইব্রিড প্রার্থীর নামের গুঞ্জনে তৃনমুলে ক্ষোভ দেখা দিয়েছে। জানাগেছে, সফিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পদে একাধীক প্রার্থীর নামের গুঞ্জন শোনা যাচ্ছে যাদের মধ্যে একজন প্রার্থী হাইব্রিড বলে দাবী করেছে স্থানীয় তৃনমুল আওয়ামীলীগ নেতৃবৃন্দ। স্থানীয় আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীরা জানান, ২০০১সালের জাতীয় সংসদ নির্বাচনে সফিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামীলীগ পরাজিত হওয়ার পরে সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মুন্সি কে কুপিয়ে গুরুতর আহত করা হয় যার নেতৃত্বে সেই নুরু মল্লিকই আসন্ন ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলে নিজেকে ওয়ার্ড সভাপতি প্রার্থী হিসেবে দাবী করায় স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। শুধু তাই নয় ২০০১সালে সফিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোতালেব সরদারকে গভীর রাতে ধরে নিয়ে গিয়ে নির্জন এলাকায় বসে তার হাত-পা ভেঙ্গে পঙ্গু করে দেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মুলাদী উপজেলা আওয়ামীলীগ নেতা আঃ সালামকে মারপিঠ করে গুরুতর আহত করেছেন নুরু মল্লিক বলে জানাগেছে। তার পিতা হামেদ মল্লিক সফিপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ২০০১সালে হিজলা-মুলাদীর তৎকালিন এমপির আর্শিবাদ পুষ্টহয়ে আওয়ামীল নেতাকর্মীদের উপর একাধীক হামলা চালিয়েছেন বলেও জানাগেছে। তার বিরুদ্ধে ডাকাতি সহ একাধীক মামলা রয়েছে এবং জাল টাকার মামলায় তিনি সাজা ভোগ করে আসছেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় এক কেন্দ্রীয় জাপার নেতার ছত্রছায়ায় দীর্ঘদিন এলাকায় দাপুটে চলাফেরা করতেও দেখা গেছে তাকে। তার বড় ভাই ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছে বলে জানাগেছে। এধরনের হাইব্রিড নেতাদের যেন আওয়ামীলীগের কিমিটতে অন্তভুক্ত করা না হয় সে ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করেছেন স্থানীয় ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরা। 


মুলাদী প্রতিনিধি ঃ
মুলাদীতে জাতীয় পার্টি চরকালেখান ইউনিয়ন আহবায়ক কমিটির ১ম পরিচিতি সভা গতকাল চরকালেখান আদর্শ কলেজ ও অডিটিরিয়ামে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। ঘটনার বিরবরেন জানা যায় চরকালেখান ইউনিয়ণ জাতীয় পার্টির আহবায়ক কমিটির গঠনের পর গতকাল এর পরিচিতি সভা অনু্িষ্ঠত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পার্টি মুলাদী উপজেলা সভাপতি হারুন অর রশিদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর ও উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আরিফ হোসেন সরদার, পৌর জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ কবির হোসেন খান, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কতুব উদ্দিন চৌকিদার, চরকালেখান ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক হারুন অর রশিদ তালুকদারের সভাপতিত্বে কমিটির পরিচতি সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাপা সহ-সভাপতি এ্যাড- মাহামুদ হোসেন টিপু, পৌর জাপার যুগ্ন আহবায়ক খালেক খান, মো: শাজাহান সিকদার, উপজেলা অবসর প্রাপ্ত সৈনিক পার্টির সভাপতি আ: রশিদ হাওলাদার, মুলাদী সদর ইউনিয়ন সাবেক আহবায়ক মাষ্টার নিজাম উদ্দিন খান, উপজেলা  স্বেচ্ছা সেবক পার্টি উপজেলা আহবায়ক ইসমাইল খান, চরকালেখান ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক শাজাহান ঢালী, নিলু সরদার, মিরন সরদার উপজেলা যুব সংহতির সভাপতি হালিম হাওলাদার, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আসাদুজ্জাম বাবু মাতুব্বার,উপজেলা ছাত্র সমাজের নেতা মো ঃ কবির মোল্লা, উপজেলা জাতীয় পাটির নেত্রী সীমা আক্তার শিমু সহ ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।  পরিচিতি সভা শেষে উপজেলা যুবলীগ নেতা মিরাজ সরদারের নেতৃত্বে শতাধিক নেতাকমী উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। এ সময় জাতীয় পার্টির সভাপতি সকলের উদ্দেশ্যে বলেন পল্লীবন্ধু হুসাইন মুহাম্মাদ এরশাদের আদর্শে উজ¦াবিত ও গোলাম কিবরিয়া টিপুর হাতকে শক্তিশালী করে মুলাদী বাবুগঞ্জের উন্নয়েন সহযোগিতা করুন।


মুলাদী প্রতিনিধি॥  
বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশ কে অকার্যকর ও ব্যর্থ রাষ্ঠ্রে পরিনত করার অপচেষ্টা করেছিলো স্বাধীনতা বিরোধীরা মুলাদীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় মুলাদী উপজেলার কাজির চর ইউনিয়ন আ’লীগ আয়োজিত জাতীয় শোক দিবস ইউনিয়ন আ’লীগ সভাপতি সিদ্দিকুর রহমান খান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাষ্টার মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া  মোনাজাতে বক্তব্য রাখেন , উপজেলা আ’লীগ সভাপতি এ্যাড. আ:বারী,সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা, সাংগঠনিক সালেহ উদ্দিন হাওলাদার, যুগ্ন-সম্পাদক সিদ্দিকুর রহমান সবুজ পেশকার, ইউনিয়ন চেয়ারম্যান মন্টু বিশ্বাস,যুবলীগ নেতা জিয়াউল করিম মোল্লা, শেরই আলম পালোয়ান, সেচ্ছা সেবকলীগ নেতা এনামুল , উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক কাজী মুরাদ, যুগ্ন-সম্পাদক ইমাম হোসেন, পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক জুয়েল হাওলাদার সহ সর্বস্তরের নেতৃবৃন্দ।


মুলাদী প্রতিনিধি।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান এর মধ্য দিয়ে চরখালেখান কলেজ নবীন ছাত্র - ছাত্রী দের স্বাগত জানায় চরকালেখান কলেজ ছাত্রলীগ নেতা মোঃ রাকিব দেওয়ান। এর সময় মোঃ রাকিব দেওয়ান  এর নেত্রীত্বে নবীব ছাত্র - ছাত্রী দের আগমন উপলক্ষে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিল শেসে সংক্ষিপ্ত সমাবেশে মোঃ রাকিব দেওয়ান বক্তব্য এ বলেজ যে বঙ্গবন্ধু'র আদর্শ বুকে ধারন করে ছাত্রলীগ কে নেত্রীত্ব দিতে চাই এবং মুলাদী উপজেলা ছাত্রলীগ এর সংগ্রামী সভাপতি মোঃ জুবায়ের আহম্মেদ জুয়েল ও বিপ্লবী সাধারন সম্পাদক মোঃ কাজি মুরাদ এর নেত্রত্বে চরখালেখান কলেজ ছাত্রলীগ কে একটু সু-সংগঠিক ইউনিট হিসেবে গড়ে তুলতে চাই। উক্ত সময় উপস্তিত ছিলেন চরখালেখান কলেজ ছাত্রলীগ নেতা মাসুদ আলম, সাগর হোসেন, আরিফুল ইসলাম, সরোয়ার হোসেন সহ অন্যান্য ছাত্রলীগ নেতা কর্মীরা।

মুলাদী প্রতিনিধি ॥
মুলাদীতে পূর্বশত্রুতার জেরধরে চাচাতো বোনকে কুপিয়ে জখম করেছে এক নারী। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের চরডুমুরিতলা গ্রামের এসকান্দার কবিরাজের মেয়ে আফরোজা বেগম লোকজন নিয়ে হামলা চালিয়ে তার চাচাতো বোন একই বাড়ির সামসুল হক কবিরাজের মেয়ে কমলা বেগমকে কুপিয়ে জখম করে। ওই সময়ে তাকে রক্ষা করতে গিয়ে কমলার বোন নিলুফা ও বোনের মেয়ে রিমা আক্তার আহত হয়। আহত কমলা বেগমের ছোট বোন নিলুফা আক্তার জানান এসকান্দার কবিরাজের সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এছাড়া তার বোনের মেয়ে রিমা ১০/১৫দিন আগে এসকান্দার কবিরাজের দুই মেয়ে তানিয়া ও সোনিয়াকে এলাকার দুই ছেলের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে বাড়িতে এসে সবার কাছে বলে দেয়। এনিয়ে এসকান্দার কবিরাজের সাথে তাদের শত্রুতার সৃষ্টি হয়। শত্রুতার জেরধরে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এসকান্দার কবিরাজের মেয়ে আফরোজা বেগম, তানিয়া, সোনিয়া ও মাহফুজা ওৎ পেতে থেকে রিমা আক্তারকে একা পেয়ে মারধর শুরু করে। ওই সময়ে কমলা বেগম ও নিলুফা বেগম বোনের মেয়েকে রক্ষা করতে গেলে হামলাকারীরা কমলা বেগমকে কুপিয়ে আহত করে। কমলা বেগম মাটিতে লুটিয়ে পড়লে নিলুফা ও রিমা আক্তার এগিয়ে গেলে হামলাকারীরা পুনঃরায় তাদের পিটিয়ে-কুপিয়ে আহত করে। হামলাকারীরা কমলা বেগমের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং ঘর-দরজা কুপিয়ে চলে যায়। পরে আহতদের ডাকচিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে বিকাল ৫টার দিকে মুলাদী হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে কমলা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এঘটনায় নিলুফা বেগম বাদী হয়ে এসকান্দার কবিরাজ, তার মেয়ে আফরোজা, তানিয়া, সোনিয়াসহ ৬জনকে আসামী করে মুলাদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।


মুলাদী প্রতিনিধিঃ 
গতকাল বৃহস্পতিবার বেলা ২.৩০মিনিটে মুলাদী উপজেলার ছবিপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নোমান আকনের বাড়ী থেকে সেবনের সরংজাম ও ১০৫পিচ ইয়াবা সহ গ্রেপ্তার-২। থানা সূত্রে জানা গেছে ভেদুরিয়া গ্রামের আ ঃরব মুন্সীর পুত্র ফরিদ মুন্সী (৩২) ছোট লক্ষ্মীপুর গ্রামের খলিল সিকদারের পুত্র সজিব (২৫) কে সফিপুুর পুলিশ ফারির এএসআই আকতার গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে তাদের হাতেনাতে ইয়াবা সহ গ্রেপ্তার করে।  ইয়াবা সম্্রাট ফরিদ মুন্সী দীর্ঘদিন যাবৎ বিরদর্পে লক্ষ লক্ষ পিচ ইয়াবা মুলাদীতে ব্যবসা করে আসছে। এলাকা সূত্রে জানাযায় ইয়াবা ব্যবসায়ীদের পক্ষে বড় ধরনের নেতাদের হাতও রয়েছে। ইয়াবা সেবন কারীদের ধরার পরে কে বা কাহারা ছাড়িয়ে নিতে তদবির করেছে এবং তদন্ত কর্মকর্তাকে উর্ধতম ব্যক্তিরা ফোন দিয়ে সাজানো নাটক বলে ছেরে দেয়ার জন্য তদবীর করা হয়েছে। মুলাদী থানা পুলিশ কোন কিছুর কর্নপাত না করে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে।


মুলাদী প্রতিনিধি :
 মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের রামচর গ্রামের মৃত: হাকিম সরদারের মেয়ে এ.বি.আর মাধ্যমিক বিদ্যালয়েল ৯ম শ্রেনীর ছাত্রী মোসা: লিয়া আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানাগেছে গতকাল সন্ধা ৬ ঘটিকার দিকে লিয়া আক্তার তাদের বসত ঘরের আড়ার সাথে শাড়ী কাপড় দিয়ে সম্ববত আতœহত্যা করেছে। তবে কি কারনে আতœহত্যা করেছে তার কোন কারন জানা না গেলেও লোকজনের সাথে কথা বলে জানা যায় নিহত লিয়া আক্তার একটি চিরকুট লিখে রেখেছে তাতে লেখা রয়েছে আমাকে ও আমার বড় আপু রিমা কে নিয়ে একজন খুব খারাপ কথা ও ডিষ্টাব  করত তাই আমি অনেক দূরে চলে যাচ্ছি, এ লেখা তোমারা যখন পড়বা তখণ আমি আর তোমাদের মাঝে থাকব না, তবে কে খারাপ কথা বলছে সেটি লিখে যায়নি, এটি যখন চারিদিকে প্রচার হয়ে যায় তার কিছু ক্ষনের মধ্যেই চিরকুটি আর পাওয়া যায়নি এলাকাবাসির ধারনা চিরকুটটি কেউ গায়েব করেছে। লোকজন আরও জানান শান্ত ও মেধাবী লিয়া আক্তার আত্মহত্যা করতে পারে এটা মানতে কষ্ট হচ্ছে আত্মহত্যার কোন কারন খুঁজে পাচ্ছি না। তবে সুষ্ঠ তদন্ত করলে এর অন্য কোন কারন বের হতে পারে। নিহতের মায়ের বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তিনি অসুস্থ হয়ে পড়ার কারনে সম্বব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত মুলাদী থানা থেকে পুলিশ সদস্যরা লাশটি সুরতাহল রিপোর্টে জন্য রওয়ানা হয়েছে।  এ ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ।


বাংলাদেশ শিপিং করপোরেশন বিএসসির বহরে বর্তমানে পাঁচটি জাহাজ রয়েছে। এগুলোর মধ্যে একটি কনটেইনারবাহী জাহাজ, দুটি বহুমুখী ও দুটি লাইটারেজ ট্যাঙ্কার। দেশের ৯০ শতাংশ আমদানি-রফতানি সমুদ্রপথে সম্পন্ন হয়ে থাকে।
ফ্ল্যাগ প্রটেকশন আইন অনুযায়ী অন্তত ৫০ শতাংশ মালপত্র জাতীয় পতাকাবাহী জাহাজে পরিবহন করতে হয়। কিন্তু জাহাজ স্বল্পতার কারণে বিদেশি জাহাজে পণ্য আমদানি-রফতানি করতে হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বছরে ১৩ থেকে ১৪ কোটি টন জ্বালানি তেল আমদানি করে।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) চীন থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে আরও ছয়টি জাহাজ কিনতে চায়। তেল ও কয়লা পরিবহনে এগুলো ব্যবহার করা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৯৭ কোটি টাকা। এ জন্য দেশটির কাছ থেকে ঋণ পাওয়ার আশ্বাসও পাওয়া গেছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ছয় জাহাজের মধ্যে পরিশোধিত তেল পরিবহনে এক লাখ থেকে এক লাখ ২৫ হাজার ডেড ওয়েট টন (ডিডব্লিউটি) ধারণ ক্ষমতার মাদার ট্যাঙ্কার কেনা হবে দুটি। এ দুই মাদার ট্যাঙ্কের জন্য ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ডলার। দুটি ডিজেল পরিবহন উপযোগী ৮০ হাজার ডিডব্লিউটি ধারণ ক্ষমতার অয়েল ট্যাঙ্কারের মূল্য ধরা হয়েছে ৯ কোটি টাকা।

কয়লা পরিবহনে কেনা হবে ৮০ হাজার ডিডব্লিউটি সম্পন্ন দুটি মাদার বাল্ক্ক ক্যারিয়ার। এ দুটি জাহাজের জন্য ব্যয় ধরা হয়েছে ছয় কোটি ডলার। আমদানি শুল্ক্ক ও অন্য খচরসহ প্রকল্পের মোট ব্যয় প্রস্তাব করা হয়েছে দুই হাজার ১৬৯ কোটি টাকা। ২০২১ সালের মধ্যে এসব জাহাজ কেনার লক্ষ্য নির্ধারণ করেছে বিএসসি।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা জানান, এ প্রকল্পের অর্থায়নের বিষয়ে চীনের প্রাথমিক সম্মতি পাওয়া গেছে। তবে কবে নাগাদ ঋণ অনুমোদন প্রক্রিয়া চূড়ান্ত হবে তা এখনই বলা যাচ্ছে না। এদিকে প্রকল্প প্রস্তাব অনুমোদনের তোড়জোড় চলছে। চলতি মাসে প্রকল্পটি অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হতে পারে বলে পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান।

বর্তমানে অন্য একটি প্রকল্পের আওতায় চীন থেকে ছয়টি জাহাজ কেনার প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে রয়েছে ৩৯ হাজার ডিডব্লিউটি ধারণ ক্ষমতার ৩টি তেলবাহী ট্যাঙ্কার এবং কয়লা পরিবহনে কেনা হচ্ছে তিনটি বাল্ক্ক ক্যারিয়ার। এক হাজার ৮৪৩ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে চীন সরকার ঋণ দিচ্ছে এক হাজার ৪৪৮ কোটি টাকা। চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি) এসব জাহাজ তৈরি করছে।

ভারতের ভেতরে ঢোকার চেষ্টা করেও সফল হয়নি পাকিস্তানের দুটি যুদ্ধবিমান। ভারতের পাল্টা তাড়া খেয়ে চলে যায় পাকিস্তানের যুদ্ধবিমান। গতকাল সোমবার স্থানীয় সময় ভোরের দিকে পাঞ্জাবের খেমখারান সেক্টরে এ ঘটনা ঘটেছে।


এননডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের ভেতরে ঢোকার চেষ্টা করেও সফল হয়নি পাকিস্তানের দুটি যুদ্ধবিমান। ভারতীয় বিমানবাহিনীর সুখোই-এমকেআই ও মিরাজ যুদ্ধবিমান নিায়ে পাল্টা তাড়া করে। আর সেই তাড়া খেয়ে ফিরে যায় পাকিস্তানের দুটি যুদ্ধবিমান।

দুই দেশের সর্বশেষ সংকটের শুরু ১৪ ফেব্রুয়ারি। ওই দিন ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক সিআরপিএফের গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জনের বেশি জওয়ান নিহত হয়। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ এ হামলার দায় স্বীকার করে। এ ঘটনার ১২ দিন পর ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে তিনটার দিকে সীমানা পেরিয়ে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালিয়েছিল ভারতের বিমানবাহিনী। ভারতের দাবি, ২১ মিনিটের ওই হামলায় মিরেজ ১০০০ থেকে ২০০০ কেজি ওজনের বোমা জঙ্গিগোষ্ঠীর প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হানে। বিশেষ বোমা ফেলে ধ্বংস করা হয় জইশ-ই-মুহাম্মদ, হিজবুল্লাহ মুজাহিদীন ও লস্কর-ই-তাইয়েবার ঘাঁটি। নয়াদিল্লির দাবি, ওই হামলায় পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের বড় ঘাঁটি গুঁড়িয়ে গেছে। নিহত হয় ৩০০ জঙ্গি। এরপর থেকে দুই দেশের মধ্য উত্তেজনা চলছে।

নিজ নিজ জায়গা থেকে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন- এমন ৩০ বছরের কম বয়সী সেরা ৩০০ জন তরুণ উদ্ভাবক নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ফোর্বস। ওই তালিকায় স্থান পেয়েছেন দুই বাংলাদেশি।

তারা হলেন- অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও’র সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) হুসাইন এম ইলিয়াস এবং কার্টুনিস্ট আবদুল্লাহ আল মোরশেদ।

ভিন্ন ভিন্ন ১০টি ক্যাটাগরিতে (অনূর্ধ্ব-৩০) ৩০ জন করে টানা চতুর্থবারের মতো এ তালিকা প্রকাশ করেছে ফোর্বস। চলতি বছর এশিয়া প্রশান্ত মহাসগারীয় অঞ্চলের ২৩টি দেশের প্রায় কয়েক হাজার তরুণকে নিয়ে জরিপ করে এই ৩০০ জনকে নির্বাচন করে ফোর্বস এশিয়া।

এর মধ্যে ফোর্বসের কনজুমার টেকনোলজি ক্যাটাগরিতে ৩০ জনের মধ্যে নির্বাচিত হয়েছেন হুসাইন এম ইলিয়াস এবং মিডিয়া, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টিজিং ক্যাটাগরির ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকায় জায়গা পেয়েছেন আবদুল্লাহ আল মোরশেদ।

পরে এম ইলিয়াস সম্পর্কে ফোর্বস বলে, হুসাইন ইলিয়াস এবং শিফাত আদনান (অনূর্ধ্ব-৩০) এক হয়ে প্রতিষ্ঠা করেছিলেন দেশের প্রথম রাইড শেয়ারিং সেবা পাঠাও। যে প্রতিষ্ঠানটি এখন মোটরবাইক ও কার সেবার পাশাপাশি অন-ডিমান্ড লজিস্টিকস এবং ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়েছে। বর্তমানে পাঠাও’র সঙ্গে মোটরবাইক এবং কার নিয়ে প্রায় পাঁচ মিলিয়ন রাইডার সংযুক্ত রয়েছেন। যারা বাংলাদেশের পাঁচটি শহর এবং নেপালের কাঠমাণ্ডুজুড়ে রাইড শেয়ারিং সেবা দিচ্ছেন।

প্রকল্পটির বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইন্দোনেশিয়ার গো জেকের উৎসাহে ইলিয়াস চাইছেন পাঠাও যেনো বাংলাদেশের ‘সুপার অ্যাপ’ হয়। পাঠাও এ পর্যন্ত ১২ দশমিক ৮ মিলিয়ন ডলার ফান্ড পেয়েছে। প্রতিষ্ঠানটির বর্তমান মূল্য ১০০ মিলিয়ন ডলারেরও বেশি।

আর আবদুল্লাহ আল মোরশেদ সম্পর্কে ফোর্বস বলেছে, ২০১৮ সালের প্রথম দিক থেকে কার্টুনিস্ট মোরশেদ মিশু (আবদুল্লাহ আল মোরশেদ, মোরশেদ মিশু নামেই তাকে সবাই চেনে) বিশ্বের বিভিন্ন যুদ্ধের বিষয় নিয়ে কার্টুন তৈরি করতে শুরু করেন। হৃদয়বিদারক নানা ছবি উঠে আসে তার প্রতিভায়। মিশুর আশা ছিল তার কর্মের মাধ্যমে তুলে ধরা এমন হৃদয়বিদারক দৃশ্য যদি না থাকতো, তাহলে কতো সুন্দর হতো পৃথিবীটা।

ফোর্বস যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত একটি ম্যাগাজিন। এটি সবচেয়ে বেশি পরিচিত ও বিখ্যাত বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ তালিকা প্রকাশ করে। বিশ্বে শীর্ষ ধনীদের তালিকা এই নামকরা প্রতিষ্ঠানটিই করে থাকে।





তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিদেশি চ্যানেলগুলো বিজ্ঞাপনমুক্ত বা ক্লিন-ফিড হিসেবে চাইতে হবে অথবা ফিল্টার করে সম্প্রচার করতে হবে। এদেশের টেলিভিশন, টিভি সাংবাদিক, অনুষ্ঠান নির্মাতা, শিল্পী কলাকুশলী সবার স্বার্থে এ আইন মানা প্রয়োজন। এ বিষয়ে সবাই সহযোগিতা করবেন বলে আমার বিশ্বাস।’
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিদেশি চ্যানেল সম্প্রচার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘সরকার কোনো বিদেশি চ্যানেল বন্ধ করেনি। দেশে ডাউনলিংক করে বিদেশি চ্যানেল প্রচারে প্রচলিত আইন প্রয়োগ করছে মাত্র।’

‘ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ এর ১৯(১৩) উপধারা অনুযায়ী বিদেশি চ্যানেলে কোনো ধরনের বিজ্ঞাপন দেখানো যায় না’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশগুলো এমনকি ইউরোপের সকল দেশেই একই নিয়ম। আইনটি এতদিন মানা হচ্ছিল না। ফলে এদেশের টিভি চ্যানেলগুলো বছরে প্রায় ৫০০ কোটি টাকারও বেশি মূল্যের বিজ্ঞাপন থেকে বঞ্চিত হচ্ছে।’

উল্লেখ্য, কয়েকবার এ বিষয়ে সর্তকবার্তা প্রচারের পর পূর্ব ঘোষণা অনুযায়ী ব্যবস্থার অংশ হিসেবে ১ এপ্রিল বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের কারণে পরিবেশক (ডিস্ট্রিবিউটর) সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ জারি করে তথ্য মন্ত্রণালয়। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে ১ এপ্রিল থেকে দেশে ভারতের জি নেটওয়ার্কের সব চ্যানেল বাংলাদেশে দেখানো বন্ধ রয়েছে। তবে স্টার, সনি নেটওয়ার্কসহ অন্য বিদেশি চ্যানেলগুলোতে বিজ্ঞাপনসহ সম্প্রচার চলছে।


রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল ও উত্তরার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে পৃথক অভিযানে ৮ লাখ পিস ইয়াবাসহ মাদক চোরাচালান চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন— তুহিন হোসেন (২৫), মো. সবুজ (২৬) ও মো. শাহ্জাহান (৩৫)। এর মূল্য প্রায় ৫০ কোটি টাকা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর গণমাধ্যম শাখার সিনিয়র এএসপি মো. মিজানুর রহমান ভুঁইয়া গতকাল মঙ্গলবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার ভোর রাত ৬টায় ও দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল ও উত্তরার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে ঝটিকা অভিযান চালায় র্যাব ১-এর একটি দল। র্যাব-১, উত্তরার স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান গতকাল মঙ্গলবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌপথে ইয়াবার একটি বড় চালান ঢাকায় আসছে— এমন তথ্যের ভিত্তিতে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান চালায় র্যাব-১-এর একটি দল। এসময় মাদক চোরাচালান চক্রের ৩ সক্রিয় সদস্য মো. তুহিন হোসেন, মো. সবুজ ও মো. শাহজাহানকে আটক করা হয়। পরে তাদের ৩ জনের কাছ থেকে ৮ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়েছে। আটককৃতরা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে জানিয়েছেন তিনি।গতকাল বিকালে প্রেসব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, র্যাব-১, উত্তরা গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্র মিয়ানমার থেকে মধ্যরাতে নদী পথে বিপুল ইয়াবা নিয়ে পটুয়াখালী হয়ে ঢাকা আসবে। এ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাত ৫টা ৫০ মিনিটের সময় র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মাদক চক্রের দুই সদস্য তুহিন হোসেন (২৫) ও মো. সবুজ (২৬) বরগুনা থেকে ৫ লাখ ৫ হাজার পিস ইয়াবাসহ সপ্তবর্ণা-১ নামক একটি লঞ্চে সদরঘাট আসে। র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।সংবাদ সম্মেলনে মুফতি মাহমুদ খান জানান, তাদের তথ্যের ভিত্তিতে ওই চক্রের অপর সদস্য মো. শাহ্জাহান বিপুল ইয়াবাসহ সড়কযোগে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে র্যাবের একটি দল উত্তরার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আনুমানিক ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. শাহজাহাকে আটক করে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ এই চক্রটি গভীর সাগর থেকে ইয়াবা ট্রলারের মাধ্যমে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় নিয়ে আসে। সেখান থেকে তারা সুবিধামত নদী পথে এবং স্থল পথে পাচার করতো এবং নিয়মিত তাদের রুট পরিবর্তন করতো। এ চালানটিও সেখান থেকে দুই ভাগে ঢাকায় পাচারের পরিকল্পনা করে। দুইভাগে পাচারের উদ্দেশ্য একভাগ ধরা পড়লেও যেন অন্য ভাগ ধরা না পড়ে। তাদের ৮-১০ জনের একটি চক্র ওই চালানের সাথে জড়িত। তারা প্রায় দেড় বছর যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত এবং উদ্ধারকৃত ইয়াবাগুলো ঢাকায় একটি বাসায় প্রেরণ করার কথা ছিল। ওই বাসা থেকেই নিজস্ব বাহকের মাধ্যমে বিভিন্ন খুচরা বিক্রেতার নিকট সরবরাহ করত। এছাড়া আরও জানা যায়, প্রতি ৬-৭ মাস পর পর প্রতি চালানে ৫-৭ লাখ ইয়াবা ঢাকার উদ্দেশ্যে আনা হতো। এভাবেই সংঘবদ্ধ চক্রটি মিয়ানমার থেকে উপকূল হয়ে নদী পথে অথবা সড়ক পথে ইয়াবা সরাসরি ঢাকায় সরবরাহ করত। র্যাব জানায়, ইয়াবা সড়ক পথে মিয়ানমার থেকে কক্সবাজার হয়ে ঢাকায় পাচার করতে হলে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়। তাই মাদক পাচারকারী চক্রটি তাদের রুট পরিবর্তন করে সাগর পথে কক্সবাজার থেকে পটুয়াখালী ও চাঁদপুর হয়ে ঢাকায় নিয়ে আসতো। ইয়াবা পরিবহন ব্যবসার সাথে স্থানীয় ট্রলার মালিকদের একটি অংশ জড়িত। সাম্প্রতিক চট্টগ্রাম-টেকনাফ রুটে র্যাবের বিশেষ অভিযান পরিচালিত হওয়ায় চক্রগুলো বিকল্প রুট হিসেবে সাগর ও আভ্যন্তরীণ নদী পথ বেছে নিয়েছে। এবিষয়ে র্যাবের পক্ষ থেকে উত্তরাসহ পৃথক দুটি থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব। জানা যায়, গত ৩ মে থেকে দেশব্যাপী বিভিন্ন মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২০ হাজার (১৯,৩৭৯ জন) মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৭৫ লক্ষাধিক (৭৫,৭৯,২৮৫ পিস) ইয়াবা ও অন্যান্য বিপুল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় চারশ পঞ্চাশ কোটি (৪৫০,২১,০২,৩৯১.০০) টাকা। এছাড়াও র্যাবের ভ্রাম্যমাণ আদালতের ২৩৭৫টি অভিযানে ৮৫৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং প্রায় ১২ কোটি টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


গত চারশ বছর ধরে বাংলাদেশ ও ভারতের পূর্বাংশে দুটি ভূ-গাঠনিক প্লেটে শক্তি সঞ্চয়ের ফলে বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির মধ্যে দাঁড়িয়ে আছে বর্তমান বাংলাদেশ- এমনটাই শঙ্কা করছেন গবেষকরা। গবেষকদের মতে, ৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে এবং এতে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে দেশের রাজধানীসহ সিলেট ও চট্টগ্রাম শহর। নেচার জিও সায়েন্স জার্নালে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের একদল গবেষক সম্প্রতি এমনই আশঙ্কার কথা উল্লেখ করেছেন। যুক্তরাজ্যভিত্তিক এই বিজ্ঞান সাময়িকীতে বলা হয়, দীর্ঘদিন ধরে ভূ-গাঠনিক প্লেটে শক্তি সঞ্চয়ের ফলাফল হলো ভূমিকম্প। ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মা- এই তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ ভয়ঙ্করভাবে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। গবেষক দলের সদস্য অধ্যাপক হুয়ায়ূন আখতার বলেন, পূর্ব-পশ্চিমে আড়াইশ কিলোমিটার ও উত্তর-দক্ষিণে প্রচুর পরিমাণে শক্তি সঞ্চিত রয়েছে। আমাদের মডেলে আমরা দেখেছি ৮.২ থেকে ৯ মাত্রা ভূমিকম্প হওয়ার মতো শক্তি সঞ্চিত রয়েছে সেখানে। ভূ-বিজ্ঞানীদের মতে, পৃথিবী প্লেট ও সাব-প্লেট দিয়ে গঠিত। এ রকম দুটি প্লেটের মাঝখানে যে ফাঁক থাকে তাকে বলা হয় ফল্টলাইন। প্লেটগুলো গতিশীল। দুটি চলন্ত প্লেটের ফল্টলাইনে পরস্পর সংঘর্ষ হলে অথবা হঠাৎ ফল্টলাইনে শূন্য অবস্থার সৃষ্টি হলেই ভূমিকম্প শুরু হয়। বাংলাদেশ অবস্থান করছে ভারতীয়, ইউরেশীয় ও মিয়ানমারের টেকটনিক প্লেটের মাঝামাঝিতে। বুয়েটের গবেষকদের ভূমিকম্প ঝুঁকির মানচিত্রে দেখা যায়, বাংলাদেশের ৪৩ শতাংশ এলাকা ভূমিকম্পের উচ্চমাত্রার ঝুঁকিতে (জোন-১), ৪১ শতাংশ এলাকা মধ্যম (জোন-২) ও ১৬ শতাংশ এলাকা নিম্ন ঝুঁকিতে (জোন-৩) রয়েছে।জোন-১-এ রয়েছে পঞ্চগড়, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সম্পূর্ণ অংশ এবং ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজারের অংশ বিশেষ। রাজশাহী, নাটোর, মাগুরা, মেহেরপুর, কুমিল্লা, ফেনী ও ঢাকা রয়েছে জোন-২-এর অধীনে। জোন-৩-এর মধ্যে রয়েছে বরিশাল, পটুয়াখালী এবং সব দ্বীপ ও চর। পরিসংখ্যান বলছে, ভারতে ভূমিকম্প হলে এর প্রভাব পড়ে বাংলাদেশেও। এমনকি ভারতে ভূমিকম্প অনুভূত হওয়ার পর বাংলাদেশেও কিছুদিন পর ভূমিকম্প হয়েছে। নেচার জিও সায়েন্স জার্নালে বলা হয়, প্রায় ১৬ কোটির বেশি মানুষের এ দেশটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং তা বাড়ছে দ্রুততার সঙ্গে। দেশটি বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা এবং তা সমুদ্র উচ্চতার কাছাকাছি। এর ফলে বাংলাদেশ সুনামি হুমকিতেও রয়েছে। ভূমিকম্প হলে নদীগুলোর তীর লাফিয়ে লাফিয়ে গতিপথের পরিবর্তন ঘটাবে। বড় বড় ব্রিজ ও বহুতল ভবনগুলো ধসে পড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বাড়িয়ে দেবে। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, দেশের বাইরে কাছাকাছি ও দেশের ভেতরে ভূমিকম্পের উৎস থাকায় যে কোনো সময় বাংলাদেশে ভূমিকম্প হতে পারে। আমাদের ঢাকা একটি অপরিকল্পিত ও জনবহুল নগরী। বড় ধরনের ভূমিকম্পের ক্ষেত্রে ঢাকার অবস্থান ভূমিকম্পের উৎস থেকে ৫০ থেকে ৪০০ কিলোমিটার দূরত্বের মধ্যে হলে ক্ষয়ক্ষতি ব্যাপক হতে পারে।এদিকে, অগ্নিকাণ্ডের পর ভূমিকম্পের মতো দুর্যোগ প্রতিরোধে দেশীয় বিশেষজ্ঞরা সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে সরকারকে একটি শক্তিশালী কমিটি গঠনের পরামর্শ দিয়ে নির্মাণ বিধি ও নিরাপত্তাজনিত অন্যান্য বিষয়গুলো অবহেলা করে নির্মিত সুউচ্চ ভবন ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বলে জানান। এ ঝুঁকিতে রাজধানীতে প্রাণহানির শঙ্কায় রয়েছে প্রায় ১৮ লাখ মানুষ। বিশেষজ্ঞরা বিশ্বের অন্যতম জনবহুল এই রাজধানী শহরে ভয়াবহ ভুমিকম্পের আশঙ্কা মোকাবিলায় আগে থেকেই সরকারকে এ নিয়ে পরামর্শ দিয়েছেন কমিটি করার। ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, নগর বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলাম, স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী অপরিকল্পিত নগরায়ন, নির্মাণবিধি না মানায় ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা করে সম্প্রতি বার্তা সংস্থা ইউএনবিকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, ঢাকার অধিকাংশ ভবন নির্মাণ বিধি ও ১৯৯৬ সালের ইমারত নির্মাণ আইন অমান্য করে তৈরি হয়েছে। যার ফলে গোটা রাজধানী রয়েছে ভূমিকম্প ঝুঁকিতে। আগে থেকেই এর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, রাজধানীতে এতগুলো ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে যে, শক্তিশালী কোনো ভূমিকম্পের আঘাতে এক লাখ থেকে দেড় লাখ মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এরপরও ভূমিকম্পের প্রস্তুতিতে দেশে তেমন অগ্রগতি হয়নি। রাজধানীর ৮০ শতাংশ ভবন রাজউকের অনুমোদন ছাড়া হয়েছে উল্লেখ করে নগরবিদ ইকবাল হাবিব বলেন, অন্য ভবনগুলোর মধ্যে ৬০ শতাংশ ভবন নকশার বরখেলাপ ও নিয়ম লঙ্ঘন করে তৈরি হয়েছে। ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা ছাড়াই অধিকাংশ ভবন তৈরি হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, তাই পুরো ঢাকা শহর ভূমিকম্পের তীব্র ঝুঁকিতে রয়েছে। বেশিরভাগ ভবন ও স্থাপনাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি ছাড়াই নির্মিত হয়েছে।

পুরান ঢাকার চুড়িহাট্টার কেমিক্যাল গোডাউনে আগুনের রেশ কাটতে না কাটতে আবারও ঘটলো ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার রাজধানীর অভিজাত এলাকা বনানীর এফ আর টাওয়ারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। নানা সীমাবদ্ধতার মধ্যে ফায়ার সার্ভিস, সেনা, নৌ, বিমান এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৬ ঘণ্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত ১১টার দিকে ফায়ার সার্ভিস থেকে ১৯টি মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন ফায়ার সার্ভিসের পরিচালক (ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং) সিদ্দিক জুলফিকার আহমেদ।

তিনি বলেন, ২২ তলা এ বিল্ডিংয়ের ফায়ার ফাইটিং করার জন্য নিজস্ব কোনো ক্যাপাসিটি নাই। বিল্ডিংগুলোতে যতক্ষণ নিজস্ব সক্ষমতা না থাকবে ততদিন এধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে। হতাহতের সংখ্যা বাড়তেই থাকবে।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভেতরে তাপমাত্রা বেশি থাকার কারণে উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে প্রতিটি ফ্লোরেই সার্চ করা হচ্ছে। ভেতরে কোনো হতাহত রয়েছে কি না। এখন পর্যন্ত ৬৮ জনকে এখান থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। সংখ্যাটা বাড়তে পারে। ডিটেইলস সার্চিংয়ের জন্য আমাদের টিম কাজ করেছে।



'৫-৭টি ফ্লোর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। নয়-দশতলা থেকে শুরু করে উপরে দিকে ফ্লোরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না'। 





আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, তা এখনো নিশ্চিতভাবে বলা যাবে না। তবে একটুকু বলতে পারি, এ ধরনের বিল্ডিংয়ে সাধারণত ইলেক্ট্রিসিটি থেকে আগুনের সূত্রপাত হয়। ভবন তৈরির সময় ন্যাশনাল বিল্ডিং কোড না মেনে তৈরি করা হয়। যে কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। আমাদের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আমরা আগুন লাগার কারণ, করণীয় সম্পর্কে সুপারিশ করব। এ ধরনের অবহেলা ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। আর ছাড় দেওয়া যাবে না।



'সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ অনেক ভলান্টিয়ার কাজ করছে। এসব ভলান্টিয়ারদের আমরাই ট্রেইনাপ করেছি। তারা কাজ করছে'।



এদিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) সাজ্জাদ হোসাইন ঘটনাস্থল থেকে বাংলানিউজকেজানান, অগ্নিকাণ্ডে ঘটনায় যতগুলো কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে সবগুলো সার্চিং করা হবে। যতক্ষণ পর্যন্ত প্রয়োজন ততক্ষণ চলবে। আমাদের ফায়ার কর্মীরা কাজ করবে।



নিহতদের মধ্যে এখন পর্যন্ত এক শ্রীলঙ্কান নাগরিকসহ সাত জনের নাম জানা গেছে। এরা হলেন- শ্রীলঙ্কার নাগরিক নিরস (৩০), পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।

মুলাদী প্রতিনিধিঃ
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবীতে মুলাদীতে মানববন্ধন করেছে শিক্ষক সমাজ। 
মুলাদীতে বেতন বৈষম্য নিরসনের দাবীতে সহকারী শিক্ষকদের মানববন্ধন।
গতকাল সোমবার বিকাল ৫টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনের সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক আমেনা খানম, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, শফিকুল ইসলাম, সুমন, গিয়াস, ছালাউদ্দিন, আশিক ইকবাল, হুমায়ুন, আলমাছ, নিয়াজ, সারমিন, ফাতেমা আলম, তামান্না সহ শত শত সহকারী শিক্ষক উপস্থিত হয়ে তাদের প্রানের দাবী ১১তম গ্রেড চাই স্লোগান দিতে থাকেন। মানব বন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই, প্রধান শিক্ষকদের গ্রেডের পরের গ্রেড ১১তম গ্রেড চাই। মানববন্ধনে বেশ কিছু শিক্ষক মাটিতে শুয়ে তাদের এ দাবীর কথা তুলে ধরেন। প্রধান মন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে অচিরেই সহকারী শিক্ষকদের বেতন বৈষম্যের বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা নেবেন এমনই প্রত্যাশা করেছেন মানবন্ধনে অংশ গ্রহনকারী শিক্ষকরা।   


মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীর চরকালেখান নেছারিয়া আলিয়া মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিনের বিচারের দাবীতে মিছিল ও ক্লাস বর্জন করেছে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনার বিবরনে জানাগেছে, উপজেলা চরকালেখান ইউনিয়নের নেছারিয়া আলিয়া মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন সকাল ১০টার দিকে বিজ্ঞান বিভাগের শিক্ষক সাইদুল হক ও কৃষি বিভাগের শিক্ষক মোঃ শাহে আলম কে তার কক্ষে ডেকে ল্যাব সহকারী গোলাম রসুলকে দিয়ে তাদেরকে মারধর করিয়েছেন। এঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষ মহিউদ্দিনের এহেন কর্মকান্ডের বিচারের দাবীতে ক্লাস বর্জন করে মিছিল করে। এঘটনায় অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিনের বিরুদ্ধে ফুসে উঠেছে স্থানীয় জনসাধারন, তারা জানান মাদ্রসার সভাপতি প্রভাবশালী হওয়ায় তার ছত্র-ছায়ায় থেকে অধ্যক্ষ মাঝে মধ্যেই এ ধরনের কার্যকালাপ করে থাকেন। এব্যাপারে মাদ্রসার সভাপতি এ্যাড. আঃ বারীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বিষয়টি আমি শুনেছি আগামী সোমবার এর বিচার করা হবে।  

বরিশালের মুলাদী উপজেলায় গত এক সপ্তাহে কুকুরের কামড়ে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। কুকুরের কামড়ে আহতদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উপজেলায় ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন ওষুধ বিক্রেতারা।
অপরদিকে কুকুরে কামড়ানোর ঘটনায় স্কুলগামী শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। কুকুর নিয়ন্ত্রণ করা না গেলে আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, উপজেলায় কুকুরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কুকুরগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় পথচারীদের কামড়ে দিচ্ছে। গতকাল ২৬ ফেব্রুয়ারি মুলাদী হাসপাতালে সামনে ৩/৪টি কুকুর একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ কর্মকর্তা মাসুম বিল্লাহসহ ৩ জনকে কামড়ে দিয়েছে। একই দিন মুলাদী প্রেসক্লাবের সামনে দিয়ে স্কুল যাওয়ার সময় রিপা নামের ছাত্রীকে কামড়ে দিয়েছে। এছাড়া কুকুরের কামড়ে আহত হয়ে ভ্যাকসিন নিয়েছেন ব্যবসায়ী শাহজালাল, গৃহবধূ নারগিস আক্তার, সুরমা আক্তার, ব্যবসায়ী নজরুল ইসলাম, হাসান, ফারুকসহ প্রায় ৩০ জন।

গত ১৮ ফেব্রুয়ারি উপজেলার গাছুয়া ইউনিয়নের শ্রীমতি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ৮ বছরের মেয়ে নুসরাত জাহানকে কুকুরে কামড়ায়। ভ্যাকসিন সম্পর্কে ধারণা না থাকায় নুসরাতের বাবা-মা স্থানীয় ফকির ও ওঁঝা থেকে পানি পড়া ও মিঠা পড়া নিয়ে খাওয়ায়। পরবর্তীতে নুসরাত গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে ২৩ ফেব্রুয়ারি মুলাদী হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠালে পথিমধ্যে নুসরাত মারা যায়।

মুলাদী উপজেলা শহরের এক ওষুধ বিক্রেতা জানান, কুকুরে কামড়ানো আহতদের জন্য যে ভ্যাকসিন দেয়া হয় তা ফ্রিজে রাখতে হয়। তাই সব দোকানে এ ধরনের ভ্যাকসিন রাখা সম্ভব হয় না। এভাবে অব্যাহতভাবে কুকুর মানুষকে কামড়াতে থাকলে উপজেলায় ভ্যাকসিন সংকট দেখা দিতে পারে।
এ ব্যাপারে মুলাদী পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকায় কুকুর নিধন অভিযান পরিচালনা করা সম্ভব না হওয়ায় অসুস্থ কুকুরগুলোকে ভ্যাকসিন দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। এছাড়া কুকুর থেকে সতর্কভাবে চলাচলের জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান জানান, কুকুরে কামড়ানোর পর যতদ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসতে হবে এবং আক্রান্ত ব্যক্তিকে প্রয়োজনীয় ভ্যাকসিন দিতে হবে।

আগামী বছর থেকে প্রাথমিক শিক্ষক বদলির সব আবেদন অনলাইনে করতে হবে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি চালু করতে একটি প্রকল্প নেয়া হয়েছে।  স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (এসএলআইপি) আওতায় প্রথম পর্যায়ে কুড়িগ্রাম এবং রংপুরে শুরু হচ্ছে শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি। ৩২টি সফটওয়্যার সমন্বয় করে কেন্দ্রীয় ডিজিটাল ড্যাশবোর্ড তৈরির কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এতথ্য জানানো হয়।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় মন্ত্রণালয় এবং অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের কাছে কাজের জবাবদিহিতা চেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন ।

সভায় মন্ত্রণালয় সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, এডিপি বাস্তবায়নের দিক থেকে সব মন্ত্রণালয়ের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চতুর্থ অবস্থানে অবস্থান করছে। গত বছরের তুলনায় এ বছর একই সময়ে বাস্তবায়নের হার-এর দিক থেকেও মন্ত্রণালয় শুন্য দশমিক ৫৬ শতাংশ এগিয়ে রয়েছে। সংশোধিত এডিপি বাস্তবায়ন করতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে বলে জানান সচিব।
সভায় জানানো হয়, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, ময়মনসিংহ এবং শেরপুর এই ৫টি এলাকাকে "রেড জোন" হিসেবে চিহ্নিত করে এই এলাকাসমূহের শিশুদের শিক্ষা উন্নয়নের জন্য কাজ করা হবে।
চর, হাওড় ও পাহাড়ি দুর্গম এলাকায় প্রাথমিক শিক্ষা পৌঁছানোর জন্য ওই এলাকায় বসবাসকারী শিক্ষকদের অগ্রাধিকার, শিক্ষকদের আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং প্রয়োজনে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের বিষয়টিও আলোচনা করা হয়। এছাড়া মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে সভায় আলোচনা করা হয়।
সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সমূহের প্রধান এবং সকল প্রকল্পের পরিচালক উপস্থিত ছিলেন।

মুলাদী প্রতিনিধিঃ
হিজলা উপজেলার ২৭টি মামলার আসামী মামুন সরদার পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। ঘটনার বিবরনে জানাযায়। গতাকাল রাত ২.৩০ মিনিটে বরিশাল জেলার হিজলা উপজেলার খুন্না গ্রামের আঃ মালেক সরদারের ছেলে মামুন সরদার ২৭ টি মামলার আসামী থাকায় দীর্ঘদিন যাবৎ পালিয়ে বেড়াচ্ছিল।  

সম্প্রতি হিজলা উপজেলা একটি ডাকাতি মামলায় তার সম্পৃক্ততা পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাত ৮.৩০ মিনিটে মুলাদী হিজলা ব্রিজ থেকে মেহেন্দীগঞ্জ উপজেলার কাজির হাট থানার পুলিশ পরিদর্শক আঃ খালেক পি বি এম এর নেতৃত্বে গ্রেফতার করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেয়তারকৃত মামুন সরদার জানান কাদিরাবাদ মনিরের ইটের বাটায় তার ডাকাতির অস্ত্র ও তার সংঙ্গীরা রয়েছে পুলিশ অস্ত্র ও সঙ্গীদের গেফতার করতে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের ওপর এলোপাতারি গুলি ছুড়লে মামুন সরদার পালাতে গিয়ে উভয় পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্্র নিয়ে আসলে ডাক্তার মামুন সরদারকে মৃত ঘোষনা করেন। মামুনের সঙ্গীদের গুলিতে আহত হন এ,এস,আই সাগর দে ও কনেষ্টবল হাসান মাহমুদ। ঘটনা স্থল থেকে একটি শুটার গান একটি পাইপ গান ও বিভিন্ন অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানান কাজির হাট থানা পুলিশ পরিদর্শক আঃ খালেক। লাশটি ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম মেডিকেল প্রেরণ করা হয়েছে।

মুলাদী প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মুলাদী উপজেলা চেয়ারম্যান পদে ২ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৬ জনের টাকা দাখিল হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়। গতকাল দেখা যায় বৃষ্টি বাদলের মধ্যেও  বেলা বাড়ার সাথে সাথে নৌকা মার্কার পক্ষে উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ তারিকুল হাসান মিঠু খানের সমর্থনে ছোট ছোট মিছিল সহকারে হাজার হাজার জনতা উপজেলা চেয়ারম্যানের বাড়ীতে এসে জরো হয়। 

বেলা ১টায় উপজেলা চেয়ারম্যান পদে আলহাজ¦ তারিকুল হাসান মিঠু খান তার কর্মী সমর্থক নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং কর্মকর্তার কার্যালয় মনোনয় পত্র দাখিল করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যপক আ ঃ বারী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন অর রশিদ খান, বাংলাদেশের ওয়াকার্স পার্টির মুলাদী উপজেলা সভাপতি সেলিম আহম্মেদ চৌকিদার, মুলাদী ইউপি চেয়ারম্যান কামরুল আহসান খান, কাজিরচর ইউপি চেয়ারম্যান মন্টু বিশ^াস, সফিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মূসা হিমু মুন্সি, নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু হাসানাত জাপান, চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান মোহসিন উদ্দিন খান সহ আওয়ামীলীগের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা সহ ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগের নেতৃবৃন্দ। অপরদিকে কাজিরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগৈর প্রবীন রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার ইউসুফ আলী বরিশাল নির্বাচন অফিসে টাকা দাখিল করছেন বলে জানা যায়। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে  উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক কাজী মাইনুল আহসান সুবজ, সাবেক ছাত্রলীগ নেতা অহিদুজ্জামান আনোয়ার তালুকদার ও  যুবলীগ নেতা মিলন মোল্লা টাকা দাখিল করেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামলীগ নেত্রী রিনা খান, মোসা : নুরজাহান বেগম ও উপজেলা আওয়ামলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শামিমা নাসরিন টাকা দাখিল করেছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।


নিজস্ব প্রতিবেদক
আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মনোনয়ন দেবে না। বুধবার দলটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে দপ্তর সম্পাদক . আবদুল সোবহান গোলাপ স্বাক্ষতির সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। তবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৮ () ধারা অনুযায়ী জেলা, উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের পরামর্শ নিয়ে জেলা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের ( জন) স্বাক্ষরে চেয়ারম্যান পদের জন্য ঐক্যমতের ভিত্তিতে একক প্রার্থী অথবা অনধিক তিনজনের একটি প্রার্থী তালিকা আগামী ফেব্রুয়ারির মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এছাড়া প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই দিতে হবে।

মুলাদী প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান  পদে প্রার্থী হিসাবে নির্বাচন অংশ গ্রহন করিবেন সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি অহিদুজ্জামান আনোয়ার তালুকদার। জানা গেছে তিনি ১৯৯৩ সালে মুলাদী কলেজ ছাত্র সংসদ ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচিত নাট্র ও সাংস্কৃতিক সম্পাদক, সাবেক মুলাদী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মুলাদী উপজেলা ছাত্রলীগ এর সফল সভাপতি মোঃ অহিদুজ্জামান আনোয়ার তালুকদার। অহিদুজ্জামান আনোয়ার তালুকদার উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে দীর্ঘদিন সম্মানের সহিদ জাতীর জনক বঙ্গবন্ধু আর্দশকে বাস্তবে রূপ নেওয়ার জন্য রাজপথে থেকে সকল সংগ্রামে অংশ করেছেন। তাই মুলাদী উপজেলা বাসীর দাবী আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসাবে তাদের মূল্যেবান ভোট দিয়ে উপজেলার উন্নয়নের স্বার্থে নির্বাচিত করবেন তৃনমূল আওয়ামীলীগের নেতা কর্মীরা। 


মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে ৩শ্রেনীর এক স্কুল শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে। ঘটনার বিবরনে জানাযায়  মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামের আহম্মেদ আলী খানের মেয়ে রাগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী ধর্ষিত হয়। গত শুক্রবার মাগরিব বাদ একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ীর আঃ সালাম হাওলাদার বখাটে পুত্র সাইদুল (২১) হাচেন আলী হাওলাদার এর বখাটে পুত্র সাইদুল রহমান (২০) মিলে বাড়ীর উঠান থেকে মুখ চিঁপে ধরে তুলে পার্শ্ববর্তী গোয়াল ঘরে নিয়ে যায় ধর্ষণ  করে।
ছাত্রী ডাকচিৎকার দিলে তার মা ফাতেমা বেগম বোন আয়েশা আক্তার সহ স্থানীয় আশে পাশের লোকজন ছুটে এসে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। দুই বখাটে লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে শুক্রবার সন্ধার পরে স্থানীয় একটি প্রভাবশালী মহল বিভিন্ন জায়গায় তদবীরে নেমে পড়ে এবং অর্থের বিনিময়ে ধর্ষনকে চাঁপা দেওয়ার ব্যার্থ চেষ্টা চালায়। পুলিশ ধর্ষনের ঘটনা জানতে পেরে রাতেই মুলাদী থানার এস,আই,ইদ্রিস আলী  ঘটনা স্থলে পৌছে মেয়েটি তার মাকে থানায় নিয়ে আসে এবং ঘটনায় ধর্ষিতা সহ তার মা বোন আয়শা আক্তার মুলাদী থানার পুলিশ প্রশাসনের কাছে জবান বন্দিদেন। বিষয় মুলাদী থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান কাছে জানতে চাওয়া হলে তিনি জানান ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে অপারাধীদের গ্রেফতার করা হবে। শিশু শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল এহেন ন্যাকার জনক ঘটনার বিচার দাবি করেছেন।

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget