January 2019


নিজস্ব প্রতিবেদক
আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মনোনয়ন দেবে না। বুধবার দলটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে দপ্তর সম্পাদক . আবদুল সোবহান গোলাপ স্বাক্ষতির সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। তবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৮ () ধারা অনুযায়ী জেলা, উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের পরামর্শ নিয়ে জেলা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের ( জন) স্বাক্ষরে চেয়ারম্যান পদের জন্য ঐক্যমতের ভিত্তিতে একক প্রার্থী অথবা অনধিক তিনজনের একটি প্রার্থী তালিকা আগামী ফেব্রুয়ারির মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এছাড়া প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই দিতে হবে।

মুলাদী প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান  পদে প্রার্থী হিসাবে নির্বাচন অংশ গ্রহন করিবেন সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি অহিদুজ্জামান আনোয়ার তালুকদার। জানা গেছে তিনি ১৯৯৩ সালে মুলাদী কলেজ ছাত্র সংসদ ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচিত নাট্র ও সাংস্কৃতিক সম্পাদক, সাবেক মুলাদী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মুলাদী উপজেলা ছাত্রলীগ এর সফল সভাপতি মোঃ অহিদুজ্জামান আনোয়ার তালুকদার। অহিদুজ্জামান আনোয়ার তালুকদার উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে দীর্ঘদিন সম্মানের সহিদ জাতীর জনক বঙ্গবন্ধু আর্দশকে বাস্তবে রূপ নেওয়ার জন্য রাজপথে থেকে সকল সংগ্রামে অংশ করেছেন। তাই মুলাদী উপজেলা বাসীর দাবী আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসাবে তাদের মূল্যেবান ভোট দিয়ে উপজেলার উন্নয়নের স্বার্থে নির্বাচিত করবেন তৃনমূল আওয়ামীলীগের নেতা কর্মীরা। 


মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে ৩শ্রেনীর এক স্কুল শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে। ঘটনার বিবরনে জানাযায়  মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামের আহম্মেদ আলী খানের মেয়ে রাগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী ধর্ষিত হয়। গত শুক্রবার মাগরিব বাদ একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ীর আঃ সালাম হাওলাদার বখাটে পুত্র সাইদুল (২১) হাচেন আলী হাওলাদার এর বখাটে পুত্র সাইদুল রহমান (২০) মিলে বাড়ীর উঠান থেকে মুখ চিঁপে ধরে তুলে পার্শ্ববর্তী গোয়াল ঘরে নিয়ে যায় ধর্ষণ  করে।
ছাত্রী ডাকচিৎকার দিলে তার মা ফাতেমা বেগম বোন আয়েশা আক্তার সহ স্থানীয় আশে পাশের লোকজন ছুটে এসে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। দুই বখাটে লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে শুক্রবার সন্ধার পরে স্থানীয় একটি প্রভাবশালী মহল বিভিন্ন জায়গায় তদবীরে নেমে পড়ে এবং অর্থের বিনিময়ে ধর্ষনকে চাঁপা দেওয়ার ব্যার্থ চেষ্টা চালায়। পুলিশ ধর্ষনের ঘটনা জানতে পেরে রাতেই মুলাদী থানার এস,আই,ইদ্রিস আলী  ঘটনা স্থলে পৌছে মেয়েটি তার মাকে থানায় নিয়ে আসে এবং ঘটনায় ধর্ষিতা সহ তার মা বোন আয়শা আক্তার মুলাদী থানার পুলিশ প্রশাসনের কাছে জবান বন্দিদেন। বিষয় মুলাদী থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান কাছে জানতে চাওয়া হলে তিনি জানান ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে অপারাধীদের গ্রেফতার করা হবে। শিশু শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল এহেন ন্যাকার জনক ঘটনার বিচার দাবি করেছেন।

মুলাদী প্রতিবেদক, মেহেদী হাসানঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ¦ গোলাম কিরিয়া টিপু বিপুল ভোটে মুলাদী-বাবুগঞ্জ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মুলাদী উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সংবর্ধনা আয়োজন করা হয়েছে। আগামী ১৭ই জানুয়ারী বৃহস্পতিবার মুলাদী সরকারী কলেজ মাঠে সংবর্ধনার সকল প্রস্তুুতি সম্পন্ন হয়েছে
 জানিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান। গতকাল বেলা ১১ টায় মুলাদী উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে, জাতীয় পার্টির মহাসচিব কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও প্রেসেডিয়াম সদস্য মজিবুল হক চুন্নু এম.পি’র মুলাদী আগমন ও আলহাজ¦ গোলাম কিবরিয়া টিপুর সংবর্ধনা অনুষ্ঠান সর্ম্পকে অবহিত করেন নেতৃবন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আল মাহমুদ, বজলুর রহমান সরদার, যুগ্ন সম্পাদক মাহমুদ হোসেন টিপু, যুগ্ন সম্পাদক আঃ রব মৃধা, সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন চৌকিদার, মুলাদী ইউনিয়ণ সভাপতি  মাষ্টার নিজাম উদ্দিন খান, চরকালেখান ইউনিয়ন সভাপতি শাহজাহান ঢালী, উপজেলা স্বেচ্চাসেবক পার্টির আহবায়ক ইসমাইল খান সহ জাতীয় পার্টির অনন্যা নেতৃবৃন্দ।

১৪/০১/২০১৯ ইং অসহায়,গরীব ও শীতারর্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন, মুলাদী উপজেলার চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক "" আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু "" ভাই ও মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাকির হোসেন 

হিজলা বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত একটি উপজেলা। বরিশাল জেলার হিজলা উপজেলা টি ইউনিয়ন নিয়ে ১৯১৭ সালের ১৫ জুলাই প্রতিষ্ঠা হয়। সালের ২১ সেপ্টেম্বর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ১৯১৮ সালের জানুয়ারী থেকে আনুষ্ঠানিকভাবে হিজলা থানার কার্যক্রম চালু হয়।

অবস্থান
দেশের মানচিত্রে বরিশালের উত্তরে ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার কোলঘেসে অবস্থিত হিজলা উপজেলা। উত্তরে শরীয়তপুর জেলার ঘোষাইরহাট  উপজেলা, উত্তরপূর্বে চাঁদপুর জেলার হাইমচর উপজেলা, দক্ষিনে মেহেন্দিগঞ্জ উপজেলা পূর্বে নোয়াখালী জেলার রায়পুর উপজেলা এবং পশ্চিমে মুলাদী উপজেলা। জেলা সদর হতে দূরত্ব ৫০ কিঃ মিঃ। এটি নদী বেষ্টিত একটি এলাকা।
প্রশাসনিক এলাকা
হিজলা উপজেলার আয়তন ৫১৫.৩৬ বর্গ কিঃমিঃ হিজলা উপজেলা ৬টি ইউনিয়ন, ১২১টি গ্রাম, ১২১ মৌজা নিয়ে গঠিত।[] এই উপজেলার ৬টি ইউনিয়ন হচ্ছে -

বড়জালিয়া ইউনিয়ন
গুয়াবাড়িয়া ইউনিয়ন
হরিনাথপুর ইউনিয়ন
মেমানিয়া ইউনিয়ন
ধুলখোলা ইউনিয়ন এবং
হিজলাগৌরবদী ইউনিয়ন।
ইতিহাস
বদরটুনী থানা হিজলের প্রাচুর্যতায় সমৃদ্ধ হিজলা ইউনিয়নের স্থানান্তরিত হয় হিজলা নামে বর্তমান হিজলা থানা স্থাপিত হয়। হিজলা পুর্ব বাংলা আধিপত্য বিস্তারের সময় বাকেরগঞ্জ জেলার একটি ক্ষুদ্র হিন্দু রাজ শক্তির উদ্ভব বা পত্তন ঘটে। এই রাজ্যের নাম চন্দ্রদ্বীপ বাকলা। : কানুনগোর মতানুসারে সোনার গায়ের দনুজ রায় মুসলিম বিজয়দীদের বিতবড়িত হওয়ার পর এই রাজ্য প্রতিষ্ঠা করেন। কিন্তু মতের পক্ষে প্রমান পাওয়া যায়না। এই বংশের সামান্য যাহা ছিল, উন্মাদ রাজা শিব্রাইন পুড়িয়ে ফেলেন। তাই পরিবারের ঐতিহ্য, স্থানীয় জনশ্রুতি কিছু মুদ্রা এবং পরবর্তী কালের নথীপত্রের মাধ্যমে এই পরিবার সম্পর্কে কিছুটা ধরনা করা যায়। ইদিলপুরের ঘটক সম্প্রদায়ের দলিলপত্র অনুযায়ি এই পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন দনুজ রায় কায়স্থ স্থানীয় জনশ্রুতি এবং প্রাপ্ত নথিপত্রের উপর ভিত্তি করে চন্দ্রদ্বীপ পরিবারের বংশ বৃত্তান্ত তৈরি করা হয়েছে। দনুজ মর্দন রায়ের উত্তারাধিকারী ছিলেন রামবল্লভ, হরিবল্লভ এবং কৃষ্ণবল্লভ। কৃষ্ণ বল্লবের কোন পুত্র সন্তান না থাকায় তার কন্যা কমলাদেবী উত্তারধীকারী হন। বলবর্ধন বসুর সঙ্গে কমলা দেবীর বিবাহ হয়। কমলা দেবীর পূত্র শিবানন্দ ( পরমানন্দরায়) ছিরণ তাহার উত্তারাধীকারী এবং চন্দ্রদ্বীপরে বসু পরিবারের প্রতিষ্ঠাতা। পরমানন্দের উত্তারাধীকারী ছিলেন জগদা নন্দ, কন্দর্প নারায়ন এবং রাম চন্দ্র। মেহেন্দিগঞ্জে এই পরিবারের লোকেরা প্রথমে বসতি স্থাপন করেন। এইচ. লকম্যানের মতানুযায়ী চন্দ্রদ্বীপ বাকলা প্রায় ১৪৮৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত স্বাধীন ছিল। মুসলিম সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে (১৪১৩-১৫১৯ খ্রিষ্টাব্দে) রাজ্য মুসলিম সামাজ্যের অন্তর্ভুক্ত হয়। বস্তুত: মুঘলদের দ্বারা বঙ্গ বিজয়ের পর থেকেই চন্দ্রদ্বীপ বাকলার ইতিহাস আরম্ভ হয়েছে। আবুল ফজলাই প্রথম ঐতিহাসিক যিনি বাকলা সর্ম্পকিত কিছু ঘটনা উল্লেখ করেছেন। ১৫৮২ খ্রিষ্টাব্দে স্টেটের রাজস্ব তালিকায় বাকলা একটি সরকার ছিল এবং বাকলা, শ্রীরামপুর, শাহবাজপুর ইদিলপুর এই চারটি পরগনা এর অন্তর্ভূক্ত ছিল। ১৮০৬ খ্রিষ্টাব্দে গৌরনদী এবং মাদারীপুরের পূর্বাঞ্চল ঢাকা জেলা থেকে বাকেরগঞ্জের সঙ্গে সংযোজিত করা হয়। ১৮১৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ইদিলপুর পরগনা ঢাকা জেলার একটি অংশ হিসাবে পরিগনিত ছিল। ১৮৬৯ খ্রিস্টাব্দে দক্ষিন শাহবাজপুর মহকুমা (ভোলা) জেলার আদীবাসিদের অনুরোধে নোয়াখালী জেলা থেকে নিয়ে বাকেরগঞ্জ এর সঙ্গে যুক্ত করা হয়। এই সংযোজনের ফলে যাতে এই জেলার আরো বিস্তৃত হয়, সে জন্য পালং (বর্তমান সখিপুর/ভেদরগঞ্জ) তথা শরীয়তপুর উত্তরাঞ্চলের কোটালী পাড়া থানা এবং মাদারীপুর মহকুমা ১৮৭৩ খ্রিষ্টাব্দে ফরিদপুর জেলায় অন্তভূক্ত করা হয়। ১৭৯৭ খ্রিষ্টাব্দে ১৭৯৩ খ্রিস্টাব্দের রেগুলেশন নম্বর (পরবর্তীতে বাতিলকৃত) এর ৪০ নম্বর ধারা অনুসারে, বাকেরগঞ্জকে ঢাকার কোর্ট অব সার্কিটের একটি ষ্টেশন হিসাব নিদিষ্ট করা হয়। ১৭৯৭ খ্রিস্টাব্দের রেগুলেশন নং অনুসারে কমিশনারের দফতর উঠে যায়। এর ফলে ১৭৯৭ খ্রিষ্টাব্দে উক্ত রেগুলেশন বলে মেজিস্ট্রেট শাষিত বাকেরগঞ্জ একটি জেলা হিসাবে পরিগনিত হয়। ১৮০০ খ্রিষ্টাব্দে ২৬শে সেপ্টেম্বর তারিখে বাকেরগঞ্জ জেলায় কালেক্টর এর একখানা চিঠিতে দেখা যায় যে জর্জ মেজিষ্ট্রেটের শাষনাধীন জেলায় ১০টি সার্কেল থানা ছিল। ১৮৭৫ খ্রিষ্টাব্দে ডব্লিউ ডব্লিউ লহান্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে যে জেলায় গোড়ার দিকে ০৫টি মহকুমা ছিল। যথা ১।সদর ২। দক্ষিন শাহবাজপুর ৩। মাদারীপুর ৪। পিরোজপুর ৫। পটুয়াখালী। ১৮০১ খ্রিস্টাব্দে জেলার সদর মহকুমা গঠন করা হয়। ১৮৭০-১৮৭১ খ্রিস্টাব্দে সদর মহকুমার আটটি ম্যাজিষ্ট্রেট রাজস্ব আদালত ছিল। সদর মহকুমার বরিশাল, নলছিটি, বাকেরগঞ্জ, ঝালকাঠি এবং মেহেন্দিগঞ্জ নামে পাচটি পুলিশি সার্কেল ছিল। মেহেন্দিগঞ্জ এর সার্কেল ছিল মুলত: ইদিলপুর, উত্তর শাহবাজপুর, শ্রীরামপুর তথা বাকলা বাদে বাকেরগঞ্জ জেলার অন্যতম চারটি পরগনার মুল তিনটি পরগনা সহ জাপুর, কাদিরাবাদ, মাইজদি, মুলাদী (জালালপুর জাহাপুর পরগনা) থানার কিয়দংশের অন্তর্গত। ১৮০১ খ্রিষ্টাব্দ থেকে ১৯১৭ খ্রিষ্টাব্দের জে.সি জাকের শিক্ষিত জেলা গেজেট বারের বিবরন অনুযায়ি ১৯১৫ খ্রিষ্টাব্দে সদর মহকুমা সদর উত্তর সদর দক্ষিন নামে দুইটি মহকুমার বিভক্ত ছিল তখন থেকে ১।গৌরনদী, ২।বাবুগঞ্জ, ৩।উজিরপুর, ৪।মেহেন্দিগঞ্জ, ৫।মুলাদী ৬।হিজলা থানার উদ্ভব বা উৎপত্তি বা গোড়াপত্তনের প্রশাসনিক ইতিহাস উদঘাটন হয়। ১৯৬১ সন থেকে লোক গননায় সদর উত্তর মহকুমার আয়তন ছিল ৬৮১ বর্গমাইল জনসংখ্যা ছিল ,১০,৫৯১ জন। ১৯৭৪ সন গননায় আয়তন ৫২২ বর্গমাইল জনসংখ্যা ,১৮,৭৭৯ জন, তাহার মানি এলাকা কেটেছে। ইতোপূর্বে মেহেন্দিগঞ্জ সার্কেল থানায় একটি মুনসেফ কোর্ট ছিল, পাতারহাটে একখানা রেজিষ্ট্রি অফিস ছিল। শ্রীরামপুর ছিল মেহেন্দিগঞ্জ থানার বহি: ষ্টেষন (ঙটঞ চঙঝঞ ঙঋ চঙখওঈঊ). সেই শ্রীরামপুর আউট পোষ্ট কে থানায় রুপান্তর বা উন্নতি করা হয় বদরটুনি থানা নামে এবং শ্রীরামপুর পরগনার এককালীন আউট পোষ্ট ছিল। অন্যান্য থানার মত নদীর পাড়ে তথা গঙ্গা মেঘনার সঙ্গম স্থলে। ১৮৬৯ সন এই পরগনায় একটি বড় ধাক্কা সংগঠিত হয়। এখানে ৫২টি ষ্টেট ছিল সেখান থেকে সঙ্গমসই বদরটুনি থানা হিসাবে কার্যরত অবস্থায় জলদস্যুদের উৎপাত থেকে রক্ষার্থে হিজলা থানার এককালীন হিজলা ইউনিয়নে, বর্তমানে হিজলা-গৌরবদী দুইটি ইউনিয়ন নিয়ে গঠিত একটি ইউনিয়নে স্থানান্তরিত হয়ে হিজলা থানা নামে অবিহিত হয় ১৯১৫ খ্রিস্টাব্দের পুর্বেই। মেহেন্দিগঞ্জ থানাকে ধুলখোলা ইডনিয়ন সহ বাবুগঞ্জ রাজস্ব সার্কেল হিজলার প্রাচীনতম পি এন হাইস্কুল খ্যাত আলীগঞ্জে স্থানান্তিত করার সিদান্ত বাস্তবায়ন না হওয়ায় মেহেন্দিগঞ্জ বিভক্ত হয়ে হিজলা থানার উদ্ভব ঘটে, ইদলপুর মানে আদিল ন্যায় শ্রীরামপুর এবং ৩৬০ ঘর সম্ভ্রান্ত জমিদারদের আবাসস্থল। মোঘলদের দুদর্ষ সেনাপতি শাহবাজখান, জিনিফিরিঙ্গি জলদস্যুদের দমন করতে নৌ-ঘাট স্থাপন পূর্বক শাহবাজপুর পরগনার পতান ঘটিয়ে ছিলেন। সেই শাহবাজপুর প্রাচীন গবিন্দপুর কালিগঞ্জ বন্দর, চাদরায়-কেদার রায় এর প্রতিষ্টিত বাসুদেব মন্দির খ্যাত। পঞ্চম জর্জ এর স্বারক অনুদানে রায় স্থাপিত উত্তর শাহবাজপুর জর্জ ইন্সটিটিউশন খ্যাত গবিন্দপুর ১৯৯২-১৯৯৩ সনে পুনরায় মেহেন্দিগঞ্জ কোর্টে দেয়া হয় (যাহার প্রধান হোতা সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হাসেম সাবেক এম পি মোশাররফ হোসেন মংগু) খালিশপুর, চরকিল্লা, উমেদপুর, গঙ্গাপুর, মল্লিকপুর, সৈয়দখালী, ঐতিহাসিক চর বিশকাঠালী, গংগাপুর, হরিনাথপুর, (তহশীল) কাউরিয়া বন্দর, ( তহশীল) রামনগর, মাউলতলা, গুয়াবাড়িয়া, মহিষখোলা, চিড়াখোলা, ধুলখোলা, কানাইগঞ্জ, নরসিংহপুর এবং হিজলা শ্যামেরহাট, প্রফুল্লগঞ্জ, বাতুল্লাতলি, কালিগঞ্জ, শ্রীরামপুর, ষ্টিমারষ্টেশন থানা খ্যাত সমুদ্বয় এলাকা নিয়ে (যাহার উত্তরে শরিয়তপুর হাটুরিয়া, মেঘনা নদী এবং প্রাচীন ত্রিপুরা বর্তমানে কুমিল্লার অংশ চাদপুর, লক্ষীপুর, নোয়াখালীর লক্ষীপুর জেলা, পশ্চিমে মুলাদী, দক্ষিনে মেহেন্দিগঞ্জ, পূর্বে-মেঘনা, দক্ষিনে শাহবাজপুর (ভোলা) মেহেন্দিগঞ্জ থানা) হিজলার উত্তর শাহবাজপুর এলাকা ছিল উৎকৃষ্ট সুপারীর জন্য বিখ্যাত। এখান থেকে পাতারহাট হয়ে সুপারী চট্টগ্রাম বন্দর দিয়ে কলকাতা রেংগুনে যেত। জীবিকার দিক দিয়ে কৃষি গৃহস্থলি মৎস জীবিকার প্রাধান্য ছিল। যেমন থানা ওয়ারী, জেলে পাড়ার দিক দিয়ে হিজলা ছিল-৩০ , মেহেন্দিগঞ্জ ছিল-২০, নদীর দৈঘ্য মাইল ছিল হিজলা-১৫, ছবিপুর-১০, নয়াভাঙ্গনী-১৫, জয়ন্তী-১০ , মেঘনা-৯৫, তেতুলিয়া-৫০ বর্গমাইল। ১৯৬৯ সনে উৎপাদিত মোট চালের পরিমান (হাজার মন) হিজলা যথাক্রমে আউশ-২৩৭, আমন বপন করা বীজ থেকে ১০০০৫ রোপিত চারা থেকে-৪৪৮ বোরো ইরি-. অন্যদিকে যথাক্রমে ১৬৫৭৩., ৮১৩, ২০, ১৫৬ হাজার মন মোট সরবরাহ হিজলা-৭৪৯ হাজার মন, প্রয়োজন-৭৪১, বারতী বা উদ্বৃত্ত ছিল আট হাজার মন। অন্যদিকে মেহেন্দিগঞ্জে যথাক্রমে সরবরাহ-৯৭২, প্রয়োজন-১০৮৬, ঘাটতি-১১৪ হাজার মন। নৌ-যোগাযোগ ছিল ষ্টীমার সার্ভিস , বরিশাল-নারায়নগঞ্জ-ঢাকা সার্ভিস সপ্তাহে তিনদিন চলাচল করত। এই সার্ভিস চাদপুর এবং নারায়নগঞ্জ হয়ে বরিশালকে ঢাকার সাথে সংযুক্ত করেছিল। পথিমধ্যে উল্লেখ্য যোগ্য ষ্টেশনছিল-শ্রীরামপুর-বদরটুনি, হিজলা। নদীবহুল জেলার অধীন থানা হওয়ায় নৌকাই ছিল যাতায়াতের একমাত্র মাধ্যম। বাহন ছিল এক মাইল, মাঝি, পাটের নৌকা, বাছার নাও, গোলের নাও, ডোংগা নৌকা, গয়না নৌকা, টাবইয়া নৌকা, কাথানী নৌকা, পানসী। ১৯১৮ সনে তেতুলিয়া নদীতে, শাহবাজপুর ফেরিসার্ভিস ছিল। হিজলায় কাহালিরহাট, বদরটুনী ডাকঘরের পর ওসমানমঞ্জিল প্রথম সাবপোষ্ট অফিস, হিজলায় পাবলিক কল অফিস যাহার মুল একচেঞ্জ বরিশাল ছিল। হিজলায় তাতের সংখ্যা-১৪৬ (১৯৬৬-১৯৬৮), শ্রমিক সংখ্যা -৪৫৬, থানার প্রথম হাট বাজার ছিল হিজলা, যাহা বর্তমানে বড়জালিয়া ইউনিয়নের অধীন, চাল ,পাট, ডাল, সরিষার তৈল, মরিচ, নারিকেল এবং হোগলা পাতা প্রধান প্রধান পন্য। ১৯৭৬ সন পর্যন্ত একমাত্র ব্যাংক ছিল পুবালী ব্যাংক লিমিটেড। হিজলায় ভারপ্রাপ্ত এল এম এফ ডাক্তার এর অধীন হাসপাতাল ডিসপেনসারী খোলা হয়-১৩/১০/১৯৪৯ খ্রিষ্টাব্দে। এজি হাসপাতাল থেকে পল্লী ডিসপেনসারী পরিবর্তন শ্রীরামপুর জে:: ২৫/০৪/১৮৯৪ তারিখে এল এম এফ ডাক্তারের হিজলার প্রতিষ্ঠানিক চিকিৎসা শুরু। যাহা লতা দাতব্য চিকিৎসালয়ের চার বছর পর পাতারহাটে ২৪/১২/১৯২০ সনে খুলেছে রাজস্বের ক্ষেত্রে বাকেরগঞ্জ জেলা এলাকা তিনটি সরকার এলাকায় অন্তভুক্তি হয়, পশ্চিমাংশ খলীফার তার্বাজ, মধ্য অংশ বাকলা এবং পুবাংশ ফাতেহাবাদ সরকার অন্তভুক্ত। ১৯৮৩ সালের ১৪ সেপ্টেম্বর হিজলা থানাকে উপজেলা ঘোষনা কার্যকর করা হয়। বর্তমানে হিজলা উপজেলার আয়তন ৫৩৭.১৬ বর্গ কিলোমিটার
জনসংখ্যার উপাত্ত
হিজলা উপজেলার মোট জনসংখ্যা ,৮৭,৩২৯ জন (প্রায়) এদের মধ্যে পুরুষ ৯৩,০৪১ জন (প্রায়) নারী রয়েছে (প্রায়) ৯৪,২৮৮ জন মোট ভোটার সংখ্যা ৮৯,৬৫২ জন পুরুষ ভোটার সংখ্যা ৪৪,৯৭২ জন মহিলা ভোটার সংখ্যা ৪৪,৬৮০ জন বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার .৩০%
শিক্ষা
৬৪% (পুরুষ-৩৬%, মহিলা-২৮%)

হিজলার নদ-নদী
হিজলার উল্লেখযোগ্য নদী  মেগনা।হিজলা উপজেলা টি মেগনা নদীর মাধ্যমে দ্বিখন্ডিত হয়েছে। নদীর দুই তীর হিজলার ৬টি ইউনিয়ন আছে। মেগনার উৎপত্তি বঙ্গপ্রসাগর থেকে। এটি ভোলা,নোয়াখালী, শরিয়তপুর,হিজলা,চাদপুর দিয়ে প্রবাহিত হয়ে মুন্সিগঞ্জ দিয়ে মিলেছে বাংলাদেশের বেশির ভাগ নদীর সাথে নদীই হিজলা উপজেলায় যোগাযোগের প্রধান মাধ্যম। বর্তমানে নদীর উপর দিয়ে দক্ষিন অঞ্জলের বেশীর ভাগ  মালামাল পার করা হয়। এবং মেগনা নদী হিজলার তথাবরিশালের দুঃখ বটে। বর্তমানে এই নদীর পানি দ্বারা মতস্য আহরন, কৃষিকাজ করা হয়। অধিকন্তু এই নদীতে অনেক মাছ পাওয়া যায়। এছাড়া এই উপজেলায় রয়েছে মেঘনা নদীর শাখা নদী  ধর্মগঞ্জ নদী  এবং আড়িয়াল খা
কৃতী ব্যক্তিত্ব
.মৃত মেজর আফছার উদ্দিন, শ্রীপুর .আব্দুল জব্বার মেহমান, হরিনাথপুর . ব্রিগেডিয়ার মোঃ শাখাওয়াত হোসেন, গুয়াবাড়িয়া (সাবেক নির্বাচন কমিশনার) . আলহাজ্ব মোঃ আঃ কাদের ফারুক, হরিনাথপুর (বিশিষ্ট শিল্পপতি) .মৃত কে এম নুরুল করিম (খায়ের মাস্টার), হরিনাথপুর (সাবেক সংসদ সদস্য)

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget