24 News Live HD

Latest Post

মুলাদী প্রতিনিধিঃ
নিষ্টুর নিয়তি, সমাজ ব্যবস্থার নৈতিক অবক্ষয় আর সভ্য সমাজের কতিপয় মস্তিস্ক বিকৃতির ফল হিসেবে পাগলিটাও মা হয়েছে, তবে বাবা হয়নি কেউ! মুলাদী পৌর এলাকার এক প্রাপ্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়ানো অর্ন্তস্বত্বা পাগলিটাকে মুমুর্ষ অবস্থায় কিছু সচেতন মানুষ গতকাল বুধবার সকাল ৯.৩০ মিটিনে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। ঘন্টা খানেক পরে হাসপাতালের ডাক্তার সুমাইয়া ফারহান ও নার্স ইনচার্জ হামিদা বেগম, রেবা ও জান্নাত এর তত্বাবধানে  

ঐ পাগলিটার প্রসব বেদনা উঠলে তাকে দ্রুত প্রসব কক্ষে নিয়ে গেলে সেখানে ঐ পাগলিটা ফুটফুটে একটি কন্যা সন্তান এর জন্ম দেয়। বর্তমানে ঐ কন্যা শিশুটি নাস ইনচার্জ হামিদা বেগম এর তত্বাবধানে তার বাসায় রয়েছে, এ সংবাদ ছড়িয়ে পড়লে মুলাদী উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার, মুলাদী থানার অফিসার ইনচার্জ সহ কৌতহলী মানুষ হাসপাতালে জড়ো হয়। মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান বলেন পাগলি ও কন্যা শিশু দু জনেই সুস্থ আছেন, তাদের সব ধরনের চিকিৎসা সহায়তার জন্য সর্ব ক্ষণ স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত আছে, এছাড়া বরিশালের আগৈলঝাড়া উপজেলায় শিশু কেয়ার সেন্টার রয়েছে।

মুলাদী প্রতিনিধিঃ মুলাদীর কাজিরচরে এক শিক্ষিকাকে রুমে আটকে মারপিঠ করে কান কেটে দিয়েছে অপর শিক্ষিকা। জানাগেছে, উপজেলার কাজিরচর ইউনিয়নের ৯৩নং পশ্চিম কমিশনারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খুরশিদা আক্তার (৪৯) কে গতকাল শনিবার বেলা ৩টার দিকে বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময় তাকে হল থেকে বেড় হতে বলেন ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিনারা আক্তার লিপি (৩৪)। এ সময় সহকারী শিক্ষিকা খুরশিদা আক্তার কেন হল থেকে বেড় হবেন জানতে চাইলে কক্ষের দরজা আটকে তাকে মারপিঠ করে তার কান কেটে দেয় সহকারী শিক্ষিকা মিনারা আক্তার লিপি। এ সময় তার ডাক চিৎকারে অন্যান্য শিক্ষকরা ছুটে এসে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় আহত সহকারী শিক্ষিকা খুরশিদা আক্তার উপজেলা শিক্ষা কমিটির সভাপতি এবং শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন এবং সাথে সাথে মামলারও প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। উল্লেখ্য উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের এধরনের অতিতের ঘটনাগুলো সহকারী শিক্ষা কর্মকর্তাদের অবহিত করলে তারা সেটাকে পুজি করে দীর্ঘদিন ঝুলিয়ে রেখে তাদের স্বার্থ হাছিল করারও বিস্তর অভিযোগ রয়েছে। যার ফলে প্রাথমিক বিদ্যালয়গুলোর এধরনের অনিয়ম দিন দিন বেড়েই চলছে। অভিযুক্ত সহকারী শিক্ষিকা মিনারা আক্তার লিপি জানান, প্রধান শিক্ষক ও খুরশিদা বেগমের বিরুদ্ধে তাদের অপরাধের বিষয়ে আমিও শিক্ষা অফিসে অভিযোগ দিয়েছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সহকারী শিক্ষিকা লিপি আক্তার বিদ্যালয়ের কোন শিক্ষকের সাথেই সন্তোস জনক আচরণ করে না। উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আহত শিক্ষিকা আমাদের কাছে এসেছিল, আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি, তদন্ত শেষে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংযুক্ত ভিডিওঃ 


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে ডেঙ্গুর থাবা থেকে বাঁচতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাজ্যবাসী, তখন গোদের উপর বিষফোড়ার মতো এসে হাজির হল স্ক্রাব টাইফাস। এর প্রকোপে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এক যুবকের। নাম তরুণ সরকার। মুর্শিদাবাদ জেলার বাসিন্দা তিনি।

মৃতের পরিবার সূত্রে খবর, প্রায় ৭ দিন আগে প্রবল জ্বর হয় তরুণের। চিকিৎসকের পরামর্শে তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি হন। কিন্তু পরিস্থিতি উন্নতির পরিবর্তে ক্রমশ অবনতিই হতে থাকে। ফলে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না। শুক্রবার হাসপাতালেই মৃত্যু হয় মুর্শিদাবাদের ওই যুবকের। হাসপাতাল সূত্রে খবর, একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই মৃত্যু হয় তাঁর। গত কয়েকদিনের মধ্যে এই নিয়ে রাজ্যে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হল।

মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীর কাজিরচরে দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থীকে বেধরক পেটালেন সহকারী শিক্ষক রুহুল আমিন। জানাগেছে, উপজেলার কাজিরচর ইউনিয়নের উত্তর কাজিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র কনকে গতকাল স্কুল চলাকালিন সময় পড়া না পাড়ায় বেধরক পিটিয়েছেন সহকারী শিক্ষক রুহুল আমিন। মার খেয়ে শিক্ষার্থী কনক স্কুল ছুটির পরে বাড়িতে গেলে তার প্রচন্ড জ্বর উঠে ঝাকুনি শুরু হলে তার মা তার কাছে জানতে চাইলে সে তার মাঠে শিক্ষকের মারের কথা বলেন। কনকের শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ পরে রয়েছে। এব্যাপারে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি মিমাংশা করে দিয়েছি। অভিযুক্ত শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের পিটিয়ে গুরুতর আহত করার একাধীক অভিযোগ পাওয়া গেছে। কাজিরচর ইউনিয়নের দায়ীত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


বিডিলাইভ রিপোর্ট :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে কোনো অরাজকতা সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৃহস্পতিবার সকালে হাইকোর্ট সংলগ্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।ওবায়দুল কাদের বলেন, আদালত খালেদা জিয়ার জামিন না দিলে সরকারের কিছু করার নেই। বিএনপির আন্দোলন কি সরকারের বিরুদ্ধে? আওয়ামী লীগ এখন আগের চেয়ে অনেক সংগঠিত। অরাজকতা সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে।সোহরাওয়ার্দীর স্মৃতিচারণ করে তিনি বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্বের অসাধারণ বলিষ্ঠতা, দৃঢ়তা ও গুণাবলি জাতিকে সঠিক পথের দিক-নির্দেশনা দিয়েছে।ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও আইন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অসাধারণ অবদান রেখেছেন। গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম সেটি এখনও আওয়ামী লীগ অনুসরণ করে যাচ্ছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


হিজলা প্রতিনিধি : হিজলায় বে-পরোয় কোচিং এবং প্রাইভেট বাণিজ্য চলছে তো চলছেই। প্রশাসন এব্যাপারে নিঃশ্চুপ। কখনও কখনও প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এ বাণিজ্য। সম্প্রতি হিজলা উপজেলার “উত্তরপূর্ব গুয়াবাড়িয়া স:প্রা: বিদ্যালয়ের” প্রধান শিক্ষক এমনই এক ব্যাবসা ফেদেছেন খোদ বিদ্যালয়ে। সূত্র দাবি করছে উত্তরপূর্ব গুয়াবাড়িয়া সঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রাবেয়া বেগম বিদ্যালয় চলাকালিন ক্লাস বন্ধরেখে নিজে তার প্রাইভেট ব্যাবসা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি আমির হোসেন লকিব জানান তার প্রধান শিক্ষক এ কাজটি অনেক আগ থেকেই করে যাচ্ছে। তবে তার পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে। স্থানীয় একাধিক ব্যাক্তি জানান প্রধান শিক্ষক রাবেয়া বেগম এর আগে ডাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালীন একই ধরণের প্রাইভেট বাণিজ্য করতেন। এখন উত্তরপূর্ব গুয়াবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে আরও বে-পরোয়া হয়েছেন। 

আইনকে অমান্য করে নিজে ক্লাস না করে প্রাইভেট বানিজ্য চালিয়ে যাচ্ছেন। শুধু এখানেই ক্ষান্ত নন শিক্ষক রাবেয়া। তিনি সময়মত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না, স্কুলে এসেম্বলি, জাতীয় সংগীত গাওয়ন না। প্রায়ই ভুলে জান জাতীয় পতাকা উত্তোলনের মতো গুরত্বপূর্ন কাজ,দুপরে সংবাদকর্মির উপস্থিতিতে পতাকা উত্তোলন করেন। এমন অভিযোগ স্থানীয় অভিভাবক মহলে। তবে প্রধান শিক্ষক রাবেয়া প্রশ্নে ক্ষিপ্ত হয়ে জানান আপনাকে আবার এ সংবাদ দিল কে। যা শুনছেন তা মিথ্যা। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রিয়াজ এর সাথে যোগাযোগ করতে চাইলে পাওয়া যায়নি।

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget