মুলাদী প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে নির্বাচন অংশ গ্রহন করিবেন সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি অহিদুজ্জামান আনোয়ার তালুকদার। জানা গেছে তিনি ১৯৯৩ সালে মুলাদী কলেজ ছাত্র সংসদ ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচিত নাট্র ও সাংস্কৃতিক সম্পাদক, সাবেক মুলাদী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মুলাদী উপজেলা ছাত্রলীগ এর সফল সভাপতি মোঃ অহিদুজ্জামান আনোয়ার তালুকদার। অহিদুজ্জামান আনোয়ার তালুকদার উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে দীর্ঘদিন সম্মানের সহিদ জাতীর জনক বঙ্গবন্ধু আর্দশকে বাস্তবে রূপ নেওয়ার জন্য রাজপথে থেকে সকল সংগ্রামে অংশ করেছেন। তাই মুলাদী উপজেলা বাসীর দাবী আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসাবে তাদের মূল্যেবান ভোট দিয়ে উপজেলার উন্নয়নের স্বার্থে নির্বাচিত করবেন তৃনমূল আওয়ামীলীগের নেতা কর্মীরা।

Post a Comment