মুলাদী প্রতিনিধি॥
বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশ কে অকার্যকর ও ব্যর্থ রাষ্ঠ্রে পরিনত করার অপচেষ্টা করেছিলো স্বাধীনতা বিরোধীরা মুলাদীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় মুলাদী উপজেলার কাজির চর ইউনিয়ন আ’লীগ আয়োজিত জাতীয় শোক দিবস ইউনিয়ন আ’লীগ সভাপতি সিদ্দিকুর রহমান খান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাষ্টার মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মোনাজাতে বক্তব্য রাখেন , উপজেলা আ’লীগ সভাপতি এ্যাড. আ:বারী,সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা, সাংগঠনিক সালেহ উদ্দিন হাওলাদার, যুগ্ন-সম্পাদক সিদ্দিকুর রহমান সবুজ পেশকার, ইউনিয়ন চেয়ারম্যান মন্টু বিশ্বাস,যুবলীগ নেতা জিয়াউল করিম মোল্লা, শেরই আলম পালোয়ান, সেচ্ছা সেবকলীগ নেতা এনামুল , উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক কাজী মুরাদ, যুগ্ন-সম্পাদক ইমাম হোসেন, পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক জুয়েল হাওলাদার সহ সর্বস্তরের নেতৃবৃন্দ।

Post a Comment