মুলাদী প্রতিনিধিঃ মুলাদীর কাজিরচরে এক শিক্ষিকাকে রুমে আটকে মারপিঠ করে কান কেটে দিয়েছে অপর শিক্ষিকা। জানাগেছে, উপজেলার কাজিরচর ইউনিয়নের ৯৩নং পশ্চিম কমিশনারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খুরশিদা আক্তার (৪৯) কে গতকাল শনিবার বেলা ৩টার দিকে বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময় তাকে হল থেকে বেড় হতে বলেন ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিনারা আক্তার লিপি (৩৪)। এ সময় সহকারী শিক্ষিকা খুরশিদা আক্তার কেন হল থেকে বেড় হবেন জানতে চাইলে কক্ষের দরজা আটকে তাকে মারপিঠ করে তার কান কেটে দেয় সহকারী শিক্ষিকা মিনারা আক্তার লিপি। এ সময় তার ডাক চিৎকারে অন্যান্য শিক্ষকরা ছুটে এসে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় আহত সহকারী শিক্ষিকা খুরশিদা আক্তার উপজেলা শিক্ষা কমিটির সভাপতি এবং শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন এবং সাথে সাথে মামলারও প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। উল্লেখ্য উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের এধরনের অতিতের ঘটনাগুলো সহকারী শিক্ষা কর্মকর্তাদের অবহিত করলে তারা সেটাকে পুজি করে দীর্ঘদিন ঝুলিয়ে রেখে তাদের স্বার্থ হাছিল করারও বিস্তর অভিযোগ রয়েছে। যার ফলে প্রাথমিক বিদ্যালয়গুলোর এধরনের অনিয়ম দিন দিন বেড়েই চলছে। অভিযুক্ত সহকারী শিক্ষিকা মিনারা আক্তার লিপি জানান, প্রধান শিক্ষক ও খুরশিদা বেগমের বিরুদ্ধে তাদের অপরাধের বিষয়ে আমিও শিক্ষা অফিসে অভিযোগ দিয়েছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সহকারী শিক্ষিকা লিপি আক্তার বিদ্যালয়ের কোন শিক্ষকের সাথেই সন্তোস জনক আচরণ করে না। উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আহত শিক্ষিকা আমাদের কাছে এসেছিল, আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি, তদন্ত শেষে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংযুক্ত ভিডিওঃ
Post a Comment