মুলাদী প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মুলাদী উপজেলা চেয়ারম্যান পদে ২ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৬ জনের টাকা দাখিল হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়। গতকাল দেখা যায় বৃষ্টি বাদলের মধ্যেও বেলা বাড়ার সাথে সাথে নৌকা মার্কার পক্ষে উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ তারিকুল হাসান মিঠু খানের সমর্থনে ছোট ছোট মিছিল সহকারে হাজার হাজার জনতা উপজেলা চেয়ারম্যানের বাড়ীতে এসে জরো হয়।
বেলা ১টায় উপজেলা চেয়ারম্যান পদে আলহাজ¦ তারিকুল হাসান মিঠু খান তার কর্মী সমর্থক নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং কর্মকর্তার কার্যালয় মনোনয় পত্র দাখিল করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যপক আ ঃ বারী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন অর রশিদ খান, বাংলাদেশের ওয়াকার্স পার্টির মুলাদী উপজেলা সভাপতি সেলিম আহম্মেদ চৌকিদার, মুলাদী ইউপি চেয়ারম্যান কামরুল আহসান খান, কাজিরচর ইউপি চেয়ারম্যান মন্টু বিশ^াস, সফিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মূসা হিমু মুন্সি, নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু হাসানাত জাপান, চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান মোহসিন উদ্দিন খান সহ আওয়ামীলীগের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা সহ ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগের নেতৃবৃন্দ। অপরদিকে কাজিরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগৈর প্রবীন রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার ইউসুফ আলী বরিশাল নির্বাচন অফিসে টাকা দাখিল করছেন বলে জানা যায়। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক কাজী মাইনুল আহসান সুবজ, সাবেক ছাত্রলীগ নেতা অহিদুজ্জামান আনোয়ার তালুকদার ও যুবলীগ নেতা মিলন মোল্লা টাকা দাখিল করেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামলীগ নেত্রী রিনা খান, মোসা : নুরজাহান বেগম ও উপজেলা আওয়ামলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শামিমা নাসরিন টাকা দাখিল করেছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।

Post a Comment