মুলাদী প্রতিবেদক, মেহেদী হাসানঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ¦ গোলাম কিরিয়া টিপু বিপুল ভোটে মুলাদী-বাবুগঞ্জ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মুলাদী উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সংবর্ধনা আয়োজন করা হয়েছে। আগামী ১৭ই জানুয়ারী বৃহস্পতিবার মুলাদী সরকারী কলেজ মাঠে সংবর্ধনার সকল প্রস্তুুতি সম্পন্ন হয়েছে
জানিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান। গতকাল বেলা ১১ টায় মুলাদী উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে, জাতীয় পার্টির মহাসচিব কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও প্রেসেডিয়াম সদস্য মজিবুল হক চুন্নু এম.পি’র মুলাদী আগমন ও আলহাজ¦ গোলাম কিবরিয়া টিপুর সংবর্ধনা অনুষ্ঠান সর্ম্পকে অবহিত করেন নেতৃবন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আল মাহমুদ, বজলুর রহমান সরদার, যুগ্ন সম্পাদক মাহমুদ হোসেন টিপু, যুগ্ন সম্পাদক আঃ রব মৃধা, সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন চৌকিদার, মুলাদী ইউনিয়ণ সভাপতি মাষ্টার নিজাম উদ্দিন খান, চরকালেখান ইউনিয়ন সভাপতি শাহজাহান ঢালী, উপজেলা স্বেচ্চাসেবক পার্টির আহবায়ক ইসমাইল খান সহ জাতীয় পার্টির অনন্যা নেতৃবৃন্দ।

Post a Comment