শপথ নিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডা. দীপু মনি । সোমবার (৭ জানুয়ারি)  বিকাল ৩টা ৪৮ মিনিটে  বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান। 


ডা. দীপু মনিসহ ২৪ জন মন্ত্রী,১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী শপথ নেন। এর আগে দুপরে সচিবালয় হতে পাঠানো  গাড়িতে মন্ত্রিসভার নতুন সদস্যরা বঙ্গভবনে যায়। এতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ অন্য সদস্যদের বহনকারী গাড়িগুলো একে একে দুপুর ২টার দিকে বঙ্গভবনে প্রবেশ করে। বিকাল ৩টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে দরবার হলে আসেন। নিয়ম অনুযায়ী প্রথমে ২৪ মন্ত্রীর শপথ পড়ানো শেষে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়ান রাষ্ট্রপতি। শপথ  নেয়ার পরপরই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  টেবিলে বসে শপথবাক্যে স্বাক্ষর করেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন

দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ১৯৬৫ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এম এ ওয়াদুদ ও মাতা রহিমা ওয়াদুদ। এম এ ওয়াদুদ বাংলাদেশ আওয়ামী লীগের জন্মকালীন সদস্য, ভাষা আন্দোলনের বীর সৈনিক এবং তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কাউন্সিলে নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।

ডা. দীপু মনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে লেখাপড়া ও ডিগ্রি অর্জন করেন। 

ডা. দীপু মনি ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রাপ্ত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মহিলা পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন।    

নতুন শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন দৈনিক শিক্ষার সম্পাদক ও এডুকেশন রিপোর্টার্স  অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর সভাপতি সিদ্দিকুর রহমান খান।
শিক্ষামন্ত্রী দীপু মনিকে  অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ৩য় শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো: খুররম মোল্লা ও মহাসচিব মো: জাকির হোসেন মল্লিক, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন ও মহাসচিব মো: জাকির হোসেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো: বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক কাবুল হোসেন মোল্ল্যা।

শিক্ষামন্ত্রী দীপু মনিকে আরও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান, বাংলাদেশ জেনারেল টিচার্স  এসোসিয়েশনের সভাপতি মো. হারুন অর রশিদ।


http://www.dainikshiksha.com/%E0%A6%B6%E0%A6%AA%E0%A6%A5-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%A1%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81-%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BF/155401/

Post a Comment

[blogger]

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget